News Flash

  • Home
  • দিনের খবর
  • সঙ্ঘের প্রবীণ প্রচারক মদন দাস দেবীর জীবনাবসান, শোকব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
Image

সঙ্ঘের প্রবীণ প্রচারক মদন দাস দেবীর জীবনাবসান, শোকব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.): প্রয়াত হয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর প্রবীণ প্রচারক মদন দাস দেবী। বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সঙ্ঘের প্রবীণ প্রচারক মদন দাস দেবীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন মদন দাস দেবী। ভারাক্রান্ত মনে প্রধানমন্ত্রী জানান, মদন দাস দেবীর কাছ থেকে অনেক কিছু তিনি শিখেছেন।

সোমবার সকালে বেঙ্গালুরুতে প্রয়াত হয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-র প্রবীণ প্রচারক মদন দাস দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। এক টুইটে আরএসএস জানিয়েছে, “প্রবীণ আরএসএস প্রচারক মদন দাস দেবী (৮১ বছর) সোমবার সকাল ৫টায় বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী নগরের ন্যাশনাল হেলথ হাসপাতালে প্রয়াত হয়েছেন।” মদন দাস দেবী আরএসএস-এর সহ সরকার্যবাহ ছিলেন। তিনি আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) বড়সড় দায়িত্ব পালন করেছিলেন।

Releated Posts

অন্ধ্রপ্রদেশে এসআইআর-এর আওতায় দাবি-আপত্তির দ্রুত নিষ্পত্তির নির্দেশ

অমরাবতী, ১৩ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশে এসআইআর-2026-এর আওতায় জমা পড়া দাবি ও আপত্তির শুনানি দ্রুত শেষ করে সেগুলির নিষ্পত্তি…

ByByNews Desk Aug 13, 2026

প্রধান শিক্ষকের বদলির প্রতিবাদে ঝাড়খণ্ডে পড়ুয়াদের পথ অবরোধ, পাথর ছোড়ায় পুলিশকর্মী আহত

গঢ়বা, ১৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের গঢ়বা জেলার কান্ডি ব্লকের প্লাস টু হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মালয় কুমার সিংয়ের…

ByByNews Desk Aug 13, 2026

বনগাঁয় আন্তঃসীমান্ত অস্ত্র পাচার চক্রের দুই কারবারি গ্রেফতার

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বনগাঁয় আন্তঃসীমান্ত অস্ত্র পাচারের অভিযোগে দুই…

ByByNews Desk Aug 13, 2026

সংসদের বর্ষাকালীন অধিবেশন: ১২ বিল পাশ, লোকসভায় উৎপাদনশীলতা ১৯%, রাজ্যসভায় ৩৯%

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে। আইন প্রণয়নের ক্ষেত্রে অধিবেশন সফল হলেও বিতর্ক ও…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top