News Flash

  • Home
  • প্রধান খবর
  • হইহট্টগোল রুখতে কঠোর হলেন জগদীপ ধনখড়, আপ সাংসদ সঞ্জয় সিংকে রাজ্যসভা থেকে সাসপেন্ড
Image

হইহট্টগোল রুখতে কঠোর হলেন জগদীপ ধনখড়, আপ সাংসদ সঞ্জয় সিংকে রাজ্যসভা থেকে সাসপেন্ড

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.) : মণিপুরের ভাইরাল ভিডিও ইস্যুতে সংসদে শান্তি ফিরছেই না। সোমবার অধিবেশন শুরু হওয়ার পর থেকেই রাজ্যসভায় হইহট্টগোল করতে থাকেন বিরোধী জোটের সাংসদরা। বাদল অধিবেশনের তৃতীয় দিন বিরোধী জোটের সাংসদরা মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবি জানাতে থাকেন। বিরোধীদের হইচইয়ের কারণে প্রথমে দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।

পরে অধিবেশন শুরু হলেও একইরকম অবস্থা ছিল। হইহট্টগোল করতে থাকেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং ও অন্যান্য সাংসদরা। তখনই কঠোর পদক্ষেপ নেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। সংসদের বর্ষাকালীন অধিবেশনের অবশিষ্ট সময়ের জন্য আপ সাংসদ সঞ্জয় সিংকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করেছেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। এরপর দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। সঞ্জয় সিংকে সাসপেন্ড করার বিষয়ে পরে রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে বৈঠকও করেছেন বিরোধী সাংসদরা।

এদিকে, বর্ষাকালীন অধিবেশনের অবশিষ্ট সময়ের জন্য আপ সাংসদ সঞ্জয় সিংকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করার বিষয়ে দিল্লির মন্ত্রী ও আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেছেন, “সত্যের পক্ষে আওয়াজ তোলার জন্য যদি সঞ্জয় সিংকে সাসপেন্ড করা হয়, তাহলে আমরা হতাশ হব না। আমাদের আইনি দল বিষয়টি দেখবে, কিন্তু এটা দুঃখজনক।”

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top