News Flash

Image

স্বাধীনতা দিবসের কার্যসূচি স্থির করতে করিমগঞ্জে অনুষ্ঠিত প্রশাসনিক সভা

করিমগঞ্জ (অসম), ২৪ জুলাই (হি.স.) : করিমগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের কার্যসূচি স্থির করতে আজ সোমবার জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে তাঁর সরকারি কার্যালয়ের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়েছে, আগামী ১৫ আগস্ট করিমগঞ্জ জেলার স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান শহরের সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এতে সকাল ৯-টায় প্রধান অতিথি কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। অনুষ্ঠানে থাকবে বিভিন্ন সুরক্ষা বাহিনী, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্যারেড ও মার্চপাস্ট, সংবর্ধনা, পুরস্কার বিতরণ ইত্যাদি। এর আগে ওইদিন সকাল ৬-টায় জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের স্থায়ী মাইক যোগে দেশাত্মবোধক সংগীতের মধ্য দিয়ে এই দিবস পালনের সূচনা করা হবে।

সকাল ৭-টায় ব্যক্তিগত ভবন, জনগণের বাসগৃহ, দোকান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন করবেন সংশ্লিষ্ট আবাসিক তথা গৃহস্থরা। সকাল ৮-টায় সরকারি কার্যালয়, ভবন, প্রতিষ্ঠান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এদিকে সকাল সাড়ে ৮-টায় রাজবাংলো রোডের শহিদ বেদীতে প্রধান অতিথি কর্তৃক পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি মালেগড় সিপাহী বিদ্রোহের স্মৃতিসৌধে, চরগোলা এবং বদরপুর দুর্গেও শহিদদের পুষ্পার্ঘ্য অর্পণের কার্যসূচি গ্রহণ করা হয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অন্যান্য কার্যসূচির মধ্যে বন বিভাগ থেকে গাছের চারা রোপণ, পুরসভা কর্তৃক সাফাই অভিযান, স্বাস্থ্য বিভাগ কর্তৃক চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করতে বলেছেন জেলাশাসক।

এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন ও সংস্থার পক্ষ থেকে জেলা কারাগারে কয়েদিদের, সিভিল হাসপাতাল ও রেডক্রস হাসপাতালের রোগী, বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমে ফল, মিষ্টি, বিস্কুট ইত্যাদি বিতরণ করা হবে। ওইদিন সন্ধ্যায় সরকারি ও বেসরকারি ভবন, কার্যালয়, জনগণের বাসগৃহ ইত্যাদিতে আলোকসজ্জা করতে আহ্বান জানানো হয়েছে।

এদিনের সভায় জেলাশাসক সব সরকারি কার্যালয়, ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যক্তিগত ভবন ইত্যাদিতে যথাযোগ্য মর্যাদায় সঠিকভাবে এবং যথাসময়ে জাতীয় পতাকা উত্তোলন করতে আহ্বান জানান। পাশাপাশি, জেলাশাসক সব কার্যালয়-প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠান-প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠান সহ তাদের সহকারী প্রতিষ্ঠানগুলিতে স্বাধীনতা দিবস পালন সুনিশ্চিত করতে বলেন। এছাড়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সকলকে যোগদান করতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে।

আজকের সভায় অসম রাজ্য পরিবহণ নিগমের অধ্যক্ষ মিশনরঞ্জন দাস, ডিডিসি দীপক জিডুং, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি দেব, মিনার্ভা দেবী আরামবাম, ধ্রুবজ্যোতি পাঠক, উদয়শংকর দত্ত, আনিস রসুল মজুমদার, সহকারী কমিশনার বিক্রম চাষা, রূপক মজুমদার, প্রিয়াঙ্কা ইয়ামনাম, রং বামন তেরন, অতিরিক্ত পুলিশ সুপার গীতার্থ দেবশর্মা, সব চক্র আধিকারিক ও খণ্ড উন্নয়ন আধিকারিক, বিভাগীয়-প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক দলের কর্মকর্তা, বিভিন্ন সুরক্ষা সংস্থার কর্মকর্তা, সামাজিক সংগঠন, ক্লাব, এনজিও ইত্যাদির কর্মকর্তা, সংবাদ মাধ্যমের প্রতিনিধি ও অন্যান্যরা অংশগ্রহণ করেন।

Releated Posts

অসমে বন্যা: ৪৮.৫৫ লক্ষ কেজিরও বেশি চাল বিতরণ, জরুরি খাদ্য সরবরাহ অব্যাহত: হিমন্ত

গুয়াহাটি, ১৩ আগস্ট (আইএএনএস): অসমে চলতি বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে জরুরি খাদ্যসামগ্রীর সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানালেন…

ByByNews Desk Aug 13, 2026

সীমারেখার ঊর্ধ্বে অসম-অরুণাচলের সম্পর্ক, আলোচনার মাধ্যমে সীমান্ত বিরোধ মেটানোর বার্তা হিমন্তের

গুয়াহাটি, ১৩ আগস্ট (আইএএনএস): অসম ও অরুণাচল প্রদেশের সম্পর্ক রাজ্যের সীমানার ঊর্ধ্বে এবং দুই রাজ্য সরকার পারস্পরিক বোঝাপড়া…

ByByNews Desk Aug 13, 2026

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কাজিরাঙার চারপাশে ১০ কিমি পরিবেশগত সংবেদনশীল অঞ্চলই বহাল: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১২ আগস্ট (আইএএনএস): রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে ‘ইকো-সেনসিটিভ জোন’ বা পরিবেশগত সংবেদনশীল অঞ্চল ঘোষণা না করা পর্যন্ত কাজিরাঙা…

ByByNews Desk Aug 12, 2026

বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে ‘মিশন মোডে’ অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১২ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলি দ্রুত মেরামত ও আরও শক্তিশালী করতে ‘মিশন মোডে’ কাজ করছে অসম…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top