News Flash

  • Home
  • খেলা
  • সর্বভারতীয় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনে এবারও রাজ্যের সরযূ ও সুপ্রভাত নির্বাচিত
Image

সর্বভারতীয় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনে এবারও রাজ্যের সরযূ ও সুপ্রভাত নির্বাচিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।।আমেদাবাদ থেকে সুপ্রভাত দেবনাথ, ২৩ জুলাই।। সর্বভারতীয় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনের সহ-সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ত্রিপুরার সিনিয়র ক্রীড়া সাংবাদিক সরযূ চক্রবর্তী। এক্সিকিউটিভ সদস্য হিসেবেও পুনরায় নির্বাচিত হয়েছেন রাজ্যের আরও একজন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সুপ্রভাত দেবনাথ। গুজরাটের আহমেদাবাদে রবিবার দুপুরে সর্বভারতীয় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনের দ্বি-বার্ষিক জাতীয় সম্মেলন এবং তারপর ২০২৩-২০২৫ বর্ষের জন্য ফেডারেশনের কমিটি গঠনের উদ্দেশ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটে নির্বাচনোত্তর পর্বে ঘোষিত ফলাফলে এস.জে.এফ.আই-এর সভাপতি: তুষার ত্রিবেদী (গুজরাট), সহ-সভাপতি: সরযূ চক্রবর্তী (ত্রিপুরা), বিকাশ পান্ডে (ইন্দোর), পরিতোষ প্রামানিক (নাগপুর), মনুজা বীরপ্পা (ব্যঙ্গালুরু), সচিব:  প্রশান্ত কেনি (মুম্বাই), যুগ্ম সচিব: রমেশ ভারিকুপ্পালা (তেলেঙ্গানা), কোষাধ্যক্ষ: পার্থ চক্রবর্তী (আসাম), কার্যকরী সদস্য: সুপ্রভাত দেবনাথ (ত্রিপুরা), সুরেশ কুমার সোয়াইন (ওড়িশা), রিপল ক্রিস্তী (গুজরাট), কে. কৃত্তিভাষন (তামিলনাডু), বিদ্যুৎ কলিতা (আসাম), নীলেশ দেশপান্ডে (নাগপুর), সাবী হোসেন নাকবী (দিল্লি) নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, ত্রিপুরার সরযূ চক্রবর্তী এনিয়ে ষষ্ঠ-বার ফেডারেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, সম্মেলনে সর্বভারতীয় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনের সিদ্ধান্তক্রমে লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড হিসেবে এবছর পি টি ঊষা এবং (মরণোত্তর) মিলখা সিংকে প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মেলনের প্রাক সন্ধ্যায় শনিবার গুজরাট স্পোর্টস ক্লাবে “১৯-তম এশিয়ান গেমস ২০২২” বিষয়ক এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এশিয়ান গেমসে পদক জয়ী স্প্রিন্টার জ্যোতির্ময়ী শিকদার, প্রাক্তন অলিম্পিয়ান বক্সিং রেফারি কিষান নারসি এবং প্রাক্তন শাটলার উদয় পাওয়ার, ফেডারেশনের দুই প্রাক্তন সভাপতি জি. বিশ্বনাথন ও সাবা নায়েকন প্রমুখ উপস্থিত ছিলেন। ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top