News Flash

  • Home
  • দেশ
  • বানারহাটে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ, জখম বেশ কয়েকজন
Image

বানারহাটে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ, জখম বেশ কয়েকজন

গয়েরকাটা, ২৩ জুলাই (হি.স.): পঞ্চায়েত ভোট মিটে গেলেও রাজ্যে কিছুতেই থামছে না রাজনৈতিক হিংসা । রবিবার কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ি জেলার বানারহাট থানার শালবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের চানাডিপা এলাকা। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। দু’পক্ষই একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে।

রবিবার বিকেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। কংগ্রেসের দাবি, এদিন তৃণমূল এলাকায় বিজয় মিছিল করছিল। সেই সময় মিছিল থেকে আচমকাই তৃণমূলের লোকজন কংগ্রেসকর্মীদের ওপর চড়াও হয়। যদিও তৃণমূলের পালটা দাবি, বিজয় মিছিল নয়, জেতার পর এলাকায় খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। দোকানে মশলা কিনতে গেলে সেখানে কংগ্রেসের লোকজন দুই তৃণমূলকর্মীর ওপর চড়াও হয় বলে অভিযোগ। দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে বানারহাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু’পক্ষের তরফেই থানায় অভিযোগ জানানো হবে বলে খবর।

Releated Posts

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top