News Flash

  • Home
  • খেলা
  • লংতরাইভ্যালি আন্ত:স্কুল ক্রিকেটে মনুঘাটকে হারিয়ে সেরা ছৈলেংটা
Image

লংতরাইভ্যালি আন্ত:স্কুল ক্রিকেটে মনুঘাটকে হারিয়ে সেরা ছৈলেংটা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।।বল হাতে দুরন্ত রোহিত গুপ্তা। রোহিত-‌এর হাত ধরেই মহকুমার সেরা হলো ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত;:স্কুল ক্রিকেটে। রবিবার ঘাঘরাছড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল ৮ উইকেট পরাজিত করে মনুঘাট স্কুলকে। প্রথমে ব্যাট নিয়ে মনুঘাট স্কুলের গড়া ১০৮ রানের জবাবে ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল ২ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের রোহিত গুপ্তা ৫ উইকেট দখল করে। সঙ্গত কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় রোহিত-‌কে। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে মনুঘাট স্কুল ২৫.‌৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৮ রান করে। দলের পক্ষে দলনায়ক সুরজ গুরুং ৩১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭, প্রতাপ আচার্য ৩৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫, সৈকত দাস ২৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং বোবার ত্রিপুরা ১০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ৩১ রান। ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে রোহিত গুপ্তা ২৫ রান দিয়ে ৫ টি, তাজিম দেওয়ান ১২ রান দিয়ে ২ টি এবং অনিকেত রায় ১৭ রান দিয়ে ২ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ১৩.‌৩ ওভারে ২ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। দলের পক্ষে অর্ঘদ্বীপ চৌধুরি ৪৭ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৮, সুজিত ঋষি দাস ১০ বল খেলে ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ (‌অপ:‌) এবং তুজিম দেওয়ান ২৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। মনুঘাট স্কুলের পক্ষে প্রতার আচার্য ৩২ রান দিয়ে ২ টি উইকেট দখল করে। ‌ ‌

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top