News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে জুয়েলারি থেকে সাড়ে তিন লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরি, তিন মহিলা সহ গ্রেপ্তার পাঁচ
Image

ধর্মনগরে জুয়েলারি থেকে সাড়ে তিন লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরি, তিন মহিলা সহ গ্রেপ্তার পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ কলকাতার বারাসাত থেকে আগত তিনজন পুরুষ এবং পাঁচজন মহিলা কুমারঘাটে আসে একটি হোটেলে৷৷সেখান থেকে পাঁচজন মহিলা চলে যায় ধর্মনগর এলাকায়৷ সেখানে একটি  জুয়েলারি দোকানে গিয়ে প্রতারণা করে বেশ কিছু স্বর্ণ অলংকার দোকান থেকে চুরি করে চম্পট দেয়৷ ঘটনার কিছুক্ষণ পর জুয়েলারি দোকান মালিক সিসি ক্যামেরার মাধ্যমে বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ধর্মনগর থানায় খবর দেয়৷ ঘটনাস্থলেই ছুটে আসে পুলিশ৷কিন্তু ততক্ষণে পাঁচজন মহিলা ঘটনাস্থল থেকে কেটে পড়ে৷ চুরির ঘটনার সংগঠিত করার পর পাঁচ জন মহিলা এবং তিনজন পুরুষ জাতীয় সড়ক হয়ে আগরতলা চলে আসে৷  লেইক চৌমুহনী বাজারে একটি হোটেলে উঠে৷ এরই মধ্যে ধর্মনগর থানার ওসি শিবু রঞ্জন দের কাছে সেই খবরটি চলে আসে৷ ধর্মনগর থানার ওসি শিবুরঞ্জন দের নেতৃত্বে  পুলিশ বাহিনী পশ্চিম থানার পুলিশের সহায়তায় হোটেল থেকে পাঁচজন মহিলা সহ তিনজন পুরুষকে গ্রেফতার করে পশ্চিম থানায় নিয়ে আসে৷ তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি করা স্বর্ণ গুলি৷ কলকাতা থেকে আগত একজন জানান গাড়ি নিয়ে জাতীয় সড়ক হয়ে কুমারঘাট হয়ে আগরতলা আসার পরিকল্পনা ছিল তাদের৷ যদিও পাঁচজন মহিলার চুরির ঘটনাটি তারা জানেন না বলেই সংবাদ মাধ্যমিকে জানান৷ শনিবার পাঁচজন মহিলা সহ তিনজন পুরুষকে ধর্মনগর থানায় নিয়ে যায় পুলিশ৷   তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top