News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রের রায়গড়ে ভূমিধসে মৃত্যু বেড়ে ২২, কাদামাটির মধ্যে চলছে জীবনের সন্ধান
Image

মহারাষ্ট্রের রায়গড়ে ভূমিধসে মৃত্যু বেড়ে ২২, কাদামাটির মধ্যে চলছে জীবনের সন্ধান

রায়গড়, ২২ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের রায়গড় জেলায় ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ২২-এ, কাদামাটিতে এখনও বেশ কিছু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিধসের ঘটনায় আহত হয়েছেন ৭৫ জনের বেশি মানুষ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) জানিয়েছে, যে জায়গায় ধস নেমেছিল, সেখান থেকে ২২টি মৃতদেহ উদ্ধার হয়েছে।

এনডিআরএফ–এর চারটি দল, ডগ স্কোয়াডকে নিয়ে রাজ্য প্রশাসন ও পুলিশের সহায়তায় সেখানে চিরুনি তল্লাশি চলছে। আবহাওয়া খারাপ থাকায় শুক্রবার স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে তল্লাশি স্থগিত রাখা হয়। সজনিবার সকালে তা আবার শুরু হয়েছে। তবে, একটানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে সেখান থেকে জীবিত আর কারও উদ্ধারের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এনডিআরএফ-এর কন্ট্রোল রুম পরিস্থিতির ওপর নজর রাখছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গভীর রাতে রায়গড়ের খালাপুর তহসিলের ইরশালওয়াড়ি গ্রামে আচমকা ধস নামে। পাহাড়ের উপর বেশ কয়েকটি বাড়ি ধসে যায়। মাটিতে বসে যায় কিছু কিছু বাড়ি। ওই এলাকার মোট ৪৮টি পরিবার এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top