News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরে শান্তি ফিরিয়ে আনার স্বার্থে শিলচরে জেলা মহিলা কংগ্রেসের মোম প্রজ্বলন
Image

মণিপুরে শান্তি ফিরিয়ে আনার স্বার্থে শিলচরে জেলা মহিলা কংগ্রেসের মোম প্রজ্বলন

শিলচর (অসম), ২২ জুলাই (হি.স.) : মণিপুরে দ্রুত শান্তি ফেরানো ও মহিলাদের সুরক্ষার দাবিতে এবার পথে নামলেন শিলচর জেলা মহিলা কংগ্রেসের নেত্রী-কর্মীরা। শনিবার সন্ধ্যায় শিলচরে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে মোমবাতি হাতে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।

এদিন মহিলা কংগ্রেসের সঙ্গে জেলা কংগ্রেসের বিভিন্ন সেলের কর্মীরাও অংশগ্রহণ করেন। মহিলা নেত্রী ফরিদা পারভিন জানান, মণিপুরে দুই মহিলার ভিডিও ভাইরাল ও ধর্ষণের ঘটনা যাতে এটাই শেষ ঘটনা হয়, তা কামনা করছেন তাঁরা। এ ব্যাপারে শান্তি ফেরানোর দাবিতে মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় বাধ্য হয়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সকল স্তরের কংগ্রেস কর্মীরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেনl মণিপুরে শান্তি ফেরানো, ওই রাজ্যের সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি একাধিক ইস্যু ও দাবির ভিত্তিতে বক্তব্য পেশ করেন কংগ্রেস নেত্রী ফরিদা পারভিন ও জেলা সভাপতি অভিজিৎ পাল।

Releated Posts

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top