News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়িলামে জল জীবন মিশন প্রকল্পে অনিয়মের অভিযোগ
Image

চড়িলামে জল জীবন মিশন প্রকল্পে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ বন্ধ করে দিল পাম্প হাউজের কাজ৷ এবার জলের টাকায় থাবা  বসালো শাসক দলের মেম্বার এবং বুথ সভাপতি৷ ঘরে ঘরে পৌছাতে দিল না পানীয় জল৷ আটকে দিল প্রধানমন্ত্রীর জল জীবন মিশন প্রকল্পের কাজ৷ করতে দিল না পাম্প হাউস থেকে শুরু করে পাইপ লাইনের কাজও৷ কাজ করতে হলে  নেতাদের কমিশন বাবদ দিতে হবে মোটা অংকের টাকা৷ এমনই অভিযোগ চড়িলামের কয়েকজন বিজেপির সংশ্লিষ্ট বিধানসভার আড়ালিয়া পঞ্চায়েতের  দুলাল মিয়া এবং অপরজন বুথ সভাপতি আবু মিয়া৷ ঠিকেদার আশিস দেবনাথ এবং নির্মাণ  শ্রমিক সোহেল রানা কাজের গোড়ায় জলের পাইপ বসাতে গেলেই বাঁধা অভিযুক্তদের৷ তারা  লক্ষ টাকা দাবি করছে বলে অভিযোগ৷ নেতারা হুমকি স্বরূপ জানিয়ে দেয় ৫০ হাজারের একটা বান্ডিল না দিয়ে কাজে হাত লাগানো যাবে না৷ বন্ধ করে দেওয়া হয়েছে পাম্প হাউজের দালানবাড়ির নির্মানের কাজ৷ বিষয়টি গড়িয়েছে মণ্ডল পর্যন্ত৷ দলীয় নেতাদের কথা শুনে মুখে কুলুপ এঁটে রয়েছে স্থানীয়রা সহ নির্মাণ শ্রমিকরা৷ তাহলে কি সরকারের উন্নয়নমূলক কাজেও এলাকার চুনোপুটি নেতাদের বাধা! এলাকার অনেকেই বলতে শোনা গেছে এই বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসলে এলাকার উন্নয়ন সম্ভব হবে৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top