News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্গাপুরে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্ত ১৪, প্রতিরোধে তৎপর জেলা স্বাস্থ্য দফতর
Image

দুর্গাপুরে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্ত ১৪, প্রতিরোধে তৎপর জেলা স্বাস্থ্য দফতর

দুর্গাপুর, ২১ জুলাই (হি. স.) গত দু বছর ধরে বন্ধ ১০০ দিনের কাজ। তার ওপর রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। লাটে উঠেছে সাফাই কাজ। শ্রাবনের শুরুতেই বাড়ছে মশা বাহিত ডেঙ্গু সংক্রামক। দুর্গাপুর পলাশডিহা ১৪ জনের শরীরে মিলল ডেঙ্গু। নজরে পড়তেই ডেঙ্গু প্রতিরোধে জোর তৎপরতা শুরু করল পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দফতর।

ঘটনায় জানা গেছে, গত কয়েকদিন ধরে দুর্গাপুর শিল্পাঞ্চলে সর্দি জ্বরের উপসর্গ দেখা দিয়েছে। যার মধ্যে দুর্গাপুর ৩২ নং ওয়ার্ড পলাশডিহায় বেশ কয়েকজনের জ্বরের প্রকোপ দেখা যায়। খবর পেয়ে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দফতর নড়েচড়ে বসে। বৃহস্পতিবার এলাকায় মেডিক্যাল ক্যাম্প করে। এলাকার ১৪৯ জনের রক্তের নমুনা সংগ্রহ করে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, যার মধ্যে ১৪ জনের নমুনায় ডেঙ্গু এনএস-ওয়ান পজেটিভ পাওয়া যায়। আক্রান্তরা সকলে আপাতত বাড়িতে চিকিৎসাধীন। নমুনা মিলতেই পরীক্ষার জন্য জমা জলে মশার লাভা সংগ্রহ করে স্বাস্থ্য দফতর। ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
বাসিন্দাদের অভিযোগ, এলাকায় নিয়মিত নিকাশী সাফাই না হওয়ায় মশার উপদ্রব বেড়েছে। যদিও এদিন পুরসভার পক্ষ থেকে তড়িঘড়ি সাফাই কাজ শুরু করে। এলাকায় মশা দমনের জন্য কিটনাশক ছড়ানো শুরু হয়।

উল্লেখ্য, গত বছর কাঁকসার বসুধায় এক ডেঙ্গু আক্রান্ত স্কুল ছাত্রীর মৃত্যু হয়। তারপরই নড়ে চড়ে বসে পুর্ব ও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। চলতি বছর আবার জেলায় ডেঙ্গুর প্রকোপ দেখা দেওয়ায় আতঙ্কিত শিল্পাঞ্চলবাসী। যদিও গ্রামীন এলাকায় গত দু বছর ধরে বন্ধ ১০০ দিনের কাজ। তার ওপর পঞ্চায়েত নির্বাচন। ফলে লাটে উঠেছে সাফাই কাজ। যত্রতত্র জমা জঞ্জাল। মুখ থুবড়ে পড়েছে জনবসতি এলাকার ওপর দিয়ে যাওয়া সেচ ক্যানেল গুলি। আর তাতেই সামন্য বৃষ্টিতে নিকাশীর নোংরা জল উপচে পড়ছে। বদ্ধ নোংরা জলে বাড়ছে ডেঙ্গি মশার আতুঁড়ঘর।
পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য আধিকারিক সেখ মহম্মদ ইউনুস জানান,” পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে। এলাকার মানুষকে সচেতন করা হয়েছে। গোটা এলাকায় মশা দমনে কিটনাশক ছড়ানো হয়েছে। সকলকে মশারী ব্যাবহারের জন্য বলা হয়েছে।”

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচন: বিজেপি প্রার্থীর হলফনামা চ্যালেঞ্জ করে হাইকোর্টে কংগ্রেস

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামায় বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত…

ByByNews Desk Sep 23, 2026

মাদকমুক্ত বাংলা গড়ার অঙ্গীকার, ড্রাগ পাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গকে মাদকমুক্ত করতে তাঁর সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবৈধ মাদক…

ByByNews Desk Sep 23, 2026

মায়াবতীর ভাইপো ইশান আনন্দকে বিএসপির জাতীয় কনভেনর নিয়োগ

লখনউ, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): সাংগঠনিক রদবদলের মধ্যে নিজের ভাইপো ইশান আনন্দকে বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র জাতীয় কনভেনর হিসেবে…

ByByNews Desk Sep 23, 2026

কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরুর ১৬টি স্থানে ইডির তল্লাশি, অর্থ পাচার ও এফইএমএ লঙ্ঘনের অভিযোগ

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আর্থিক অনিয়ম, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘন এবং একটি কর্পোরেট সংস্থা অধিগ্রহণে অনিয়মের অভিযোগে…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top