News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জি বি হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ
Image

জি বি হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

আগরতলা, ২১ জুলাই (হি.স.) : জি বি হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের পরিবার ভুল চিকিৎসায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে অভিযোগ এনে হৈচৈ করেছে। তাঁদের দাবি, ভুল ইনজেকশন দেওয়ার ফলে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। পরবর্তী সময়ে পরিবারের পক্ষ থেকে চিকিৎসককে প্রেসক্রিপশন দেখাতে বললে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ আটকে রেখে দিয়েছে বলে রোগীর পরিজনদের অভিযোগ। ওই ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা ছড়িয়েছিল।

মৃতের ছেলে জানিয়েছেন, আজ সকালে ধলেশ্বর এলাকার বাসিন্দা সুজিত ঘোষের শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল। সাথে সাথে পরিবারের সদস্যরা তাঁকে জিবি পি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তখন হাসপাতালে কর্মরত চিকিৎসক তাঁকে পরীক্ষা নিরীক্ষার পর একটি ইঞ্জেকশন দিয়েছিলেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় কিছু সময়ের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরবর্তী সময়ে পরিবারের লোকজন কি ইনজেকশন দেওয়া হয়েছিল তাঁকে, সে বিষয়ে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃতদেহ আটকে রেখে দিয়েছেন বলে অভিযোগ।

তাঁদের আরও অভিযোগ, কর্মরত মহিলা চিকিৎসকের কাছে পরিবারের সদস্যরা লিখিতভাবে ক্ষমা না চাইলে মৃতদেহ দেওয়া হবে না বলে মৃতের পরিবারকে স্পষ্ট জানানো হয়েছিল। ওই ঘটনাকে ঘিরে  হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা ছড়িয়েছিল। ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top