News Flash

  • Home
  • দিনের খবর
  • মণিপুর ইস্যুতে সরকারকে চেপে ধরতে চায় বিরোধীরা, রাজনাথ বললেন আলোচনা তো হবেই
Image

মণিপুর ইস্যুতে সরকারকে চেপে ধরতে চায় বিরোধীরা, রাজনাথ বললেন আলোচনা তো হবেই

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): সংসদের বাদল অধিবেশনে মণিপুর ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরতে চায় বিরোধীরা। তা মল্লিকার্জুন খাড়গে, সঞ্জয় সিংয়ের কথা শুনেই স্পষ্ট বোঝা যাচ্ছে। যদিও, কেন্দ্রীয় সরকারের পক্ষ বরাবরই জানানো হয়েছে, সরকার মণিপুর ইস্যুতে আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “মণিপুর ইস্যুতে আলোচনা তো হবেই।” বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “আমরা সংসদে (মণিপুরের) বিষয়টি উত্থাপন করব। নোটিশও দিয়েছি। আমরা দেখব আমাদের চেয়ারম্যান (রাজ্যসভা) এটা উত্থাপন করতে দেবেন কি না। এ বিষয়ে প্রধানমন্ত্রী নীরব। আপনার কাছে ৩৮টি দলকে (এনডিএ বৈঠকের জন্য) ডাকার সময় আছে, কিন্তু আপনার (প্রধানমন্ত্রী) সেখানে (মণিপুর) যাওয়ার সময় নেই।” আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং বলেছেন, “মণিপুর জ্বলছে। আমরা সংসদে এ বিষয়ে জবাব চাইব।”

এদিকে, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী এদিন বলেছেন, “আমি গতকালও এই বিষয়ে কথা বলেছি। সদনের কাজ ঠিকভাবে চলুক, তা তাঁরা (বিরোধীরা) চাইছে না। তাঁরা আলোচনার দাবি করেছিল (মণিপুর নিয়ে) এবং আমরা যখন হ্যাঁ বলেছি, তাঁরা নতুন অজুহাত খুঁজছে। এটা সঠিক নয়।” কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, “গতকাল সর্বদলীয় বৈঠকে বলা হয়েছিল, সরকার মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান আলোচনার তারিখ নির্ধারণ করবেন।” প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “আলোচনা হবেই (মণিপুর নিয়ে) এবং কেউ (সরকার থেকে) উত্তর দেবে।”

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top