News Flash

  • Home
  • দেশ
  • কাশ্মীরে ফের আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা; অনন্তনাগে গুলিবিদ্ধ দু’জন, অবস্থা স্থিতিশীল
Image

কাশ্মীরে ফের আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা; অনন্তনাগে গুলিবিদ্ধ দু’জন, অবস্থা স্থিতিশীল

শ্রীনগর, ১৯ জুলাই (হি.স.): কাশ্মীরে ফের সন্ত্রাসবাদীদের নিশানায় পরিযায়ী শ্রমিকরা। এবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় দুই পরিযায়ী শ্রমিককে গুলি করল সন্ত্রাসবাদীরা। দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। মঙ্গলবার রাতে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার লাল চক এলাকায় দুই পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।

জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, দুই পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রের বাসিন্দা। তাঁদের নাম-অক্ষয় (২০) ও সৌরভ (২০)। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে অনন্তনাগের লাল চকে দুই পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁরা স্থিতিশীল রয়েছেন। হামলাকারীদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top