News Flash

  • Home
  • দেশ
  • উত্তরাখণ্ডে ‘নমামি গঙ্গে’ প্রকল্পকেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১৫, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ পুষ্করের
Image

উত্তরাখণ্ডে ‘নমামি গঙ্গে’ প্রকল্পকেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১৫, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ পুষ্করের

চামোলি, ১৯ জুলাই (হি. স.) : উত্তরাখণ্ডের চামোলি জেলায় অলকানন্দা নদীর ধারে ‘নমামি গঙ্গে’ প্রকল্পকেন্দ্রে ট্রান্সফর্মার বিস্ফোরণ ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন ১৫ জন। মৃত ১৫ জনের মধ্যে একজন পুলিশ সাব-ইন্সপেক্টর ও ৩ জন হোম গার্ড রয়েছেন। উত্তরাখণ্ডের অতিরিক্ত ডিজিপি ভি মুরুগাসেন বলেছেন, চামোলি জেলায় একজন পুলিশ সাব-ইন্সপেক্টর ও ৩ জন হোম গার্ড-সহ ১৫ জন প্রাণ হারিয়েছেন। তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রেলিংয়ে কারেন্ট ছিল এবং তদন্তে আরও বিস্তারিত জানা যাবে।” চামোলির পুলিশ সুপার পরমেন্দ্র দোভাল বলেছেন, চামোলি জেলার অলকানন্দা নদীর তীরে একটি ট্রান্সফর্মার বিস্ফোরণ হয়, তাতেই এই প্রাণহানি। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে আবার ঋষিকেশ এইমস-এ ভর্তি করা হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, “এটি একটি দুঃখজনক ঘটনা। জেলা প্রশাসন, পুলিশ এবং এসডিআরএফ ঘটনাস্থলে পৌঁছেছে। এই ঘটনায় ম্যাজিস্ট্রিয়াল পর্যায়ের তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।” উত্তরাখণ্ডের চামোলি জেলায় মঙ্গলবার গভীর রাতে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের কাজ চলাকালীন দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ট্রান্সফর্মার বিস্ফোরণের কারণে অলকানন্দা নদীর উপর সেতুর একটি রেলিং বিদ্যুতের সংস্পর্শে এসেছিল। সেই সেতুতেই ছিলেন অনেকে। বিদ্যুৎবাহী রেলিংয়ের সংস্পর্শে এসে তাঁরাই বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। মৃতদের অধিকাংশই শ্রমিক। আহত আরও অনেকে। মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর ও ৩ হোম গার্ডের। এ ছাড়া, পিপালকোটির আউটপোস্ট ইন চার্জ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাঁরা সকলেই ‘নমামি গঙ্গে’ প্রকল্পের কাজে যুক্ত ছিলেন।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top