News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজনগরে বিভিন্ন প্রকল্পের অর্থ লুটপাটের গুরুতর অভিযোগ
Image

রাজনগরে বিভিন্ন প্রকল্পের অর্থ লুটপাটের গুরুতর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ মুখ্যমন্ত্রীর সুশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে রাজনগর বিধানসভা জুড়ে চলছে তোল্লা আর হরির লুটের বাণিজ্য৷ নেতা মানেই কি তোল্লা আদায় করা৷ নেতা মানেই কি লুটেপুটে খাওয়া৷ নেতা মানেই কি দুর্নীতি করা৷ সুশাসনের রাজত্বে কার মদতে চলছে নেতাদের এই ধরনের কীর্তি কান্ড৷ এ নিয়ে রাজনগর বিধানসভা জুড়ে উঠেছে প্রশ্ণ৷ পঁচিশ বছরের বাম রাজত্বকে বিদায় দিয়ে রাজ্যের জনগণ বহু আশা নিয়ে  বিজেপি দলকে ১৮ সালে ক্ষমতার মসনদে বসায়৷ পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পরেও  বাম রাজত্বের সেই লুটরাজ রাম রাজত্বেও বহাল রইল৷ চারদিকে শুধু লুট বানিজ্য, নেশা ও তোল্লা বানিজ্যের নেশায় মত্ত হয়ে প্রতিযোগিতার বাজারে নেমে পড়ে শাসক বিজেপি দলের কিছু অংশের নেতৃত্বরা৷ এমনই গুঞ্জন শুরু হয়েছে রাজনগর বিধানসভা জুড়ে৷ জনগণের প্রকল্প নিয়ে ঘোটালা করে নিজের লক্ষ্মী ভান্ডার বৃদ্ধি করার অভিযোগ উঠেছে রাজনগর বিধানসভা কেন্দ্রের উত্তর রাঙ্গামুড়া গ্রাম  পঞ্চায়েত এলাকা থেকে৷  ভয়কে উপেক্ষা করে দলের নেতৃত্বদের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন খোদ দলের কার্যকর্তারা৷  জলাশয় খনন করে দেবার নাম করে দলের এক কার্য কর্তার কাছ থেকে কিভাবে অর্থ হাতিয়ে নেয় উত্তর রাঙ্গামুড়া শক্তিকেন্দ্রের ইনচার্জ বিলাস দেব সহ স্থানীয় বিজেপি নেতা  সঞ্জয় কর্মকার ও সুমন দাস তার তথ্য তুলে ধরেন এক বিজেপির কর্মী৷ রাজনগর এগ্রিকালচার ও ফিসারি দপ্তর থেকে দুই লক্ষ টাকা ব্যায়ে জলাশয় খননের  জন্য প্রয়োজনীয় অর্থ মঞ্জুর হয়৷ কিন্তু শক্তিকেন্দ্রের ইনচার্জ বিলাস দেব সহ তার সাঙ্গপাঙ্গদের নেতৃত্বে জোর করে জলাশয় খননের নামে এই বিজেপির কর্মী থেকে ১ লক্ষ ৬২ হাজার টাকা হাতিয়ে নেয়  ভয়-ভীতি দেখিয়ে৷এমনই অভিযোগ৷ এগ্রিকালচার  দপ্তর থেকে যদি ২ লক্ষ টাকার জলাশয় খননের বরাদ্দ হয়ে থাকে তাহলে কেন এই বিজেপির কর্মীর কাছ থেকে জোর করে ডজার দিয়ে পুকুর কেটে টাকা হাতিয়ে নিল, এ নিয়ে উঠেছে প্রশ্ণ৷  আর্থিক প্রতারণার শিকার বিজেপি কর্মী আরো জানান,এই বিষয়ে বিধায়িকা স্বপ্ণা মজুমদার সহ মন্ডল সভাপতি রঞ্জিত সরকারকে জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি৷ যার ফলে প্রশ্রয় পেয়ে  যাচ্ছে বিলাস দেবের মত নেতৃত্বরা৷৷  বিজেপি কর্মীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে টাকা আদায় করে নিচ্ছে৷ টাকা না দিতে চাইলে উল্টো বৃদ্ধ ভাতা ও রেগা থেকে বঞ্চিত যেমন হবে তেমনি রাবার বাগান কেটে ফেলারও হুমকি দিচ্ছে বলে অভিযোগ৷ সময় মত টাকা দিতে না পারার ফলে বিজেপি কর্মীর ছেলেকে মারধর করে বিলাস দেবের সাঙ্গোপাঙ্গরা ,এমনই অভিযোগ৷ এই বিজেপি কর্মী জানায় ,বাম সরকারকে হটিয়ে রাম সরকার গঠন হওয়ার পর বহু খুশি হয়েছিলাম৷ ভেবেছিলাম অনেক কিছু হবে৷ কিন্তু আজ আমি হতাশা এবং অসহায়৷ এছাড়া আক্ষেপের সুরে আরো বলেন ,এই ধরনের লোক যদি বিজেপি দলে থাকে , তাহলে দলকে আর ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না৷ দল থেকে এরকম দুর্নীতিবাজ লোকদের সরিয়ে দেওয়া হোক৷ তিনি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দলের সভাপতির কাছে আবেদন জানান৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top