News Flash

Image

কামরূপের গরৈমারিতে ডাকাতি, ছুরিকাহত ব্যবসায়ী, জনতার হাতে ধৃত এক দুষ্কৃতী

কামরূপ (অসম), ১৮ জুলাই (হি.স.) : কামরূপ জেলার গরৈমারিতে সোমবার রাতে ভয়ংকর এক ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে৷ জনৈক ব্যবসায়ীকে ছুরিকাহত করে ডাকাতের দল লুটে নিয়েছে ৫ লক্ষ ৪০ হাজার টাকা৷ তবে স্থানীয় জনতা তেড়ে গিয়ে এক ডাকাতকে পাকড়াও করে পুলিশের হাতে সমঝে দিয়েছেন৷ ধৃত ডাকাতকে জাহিরপুর গ্রামের কাইয়ুম আলি বলে পরিচয় পাওয়া গেছে।

জানা গেছে, গরৈমারির প্ৰতিষ্ঠিত ব্যবসায়ী জনৈক আবুবক্কর সিদ্দিককে ছুরি দিয়ে আহত করে তাঁর হাত থেকে ডাকাতর দল ছিনিয়ে নিয়ে গেছে টাকাগুলি৷ ডাকাতের দলে মোট পাঁচজন ছিল বলে জেরায় জানিয়েছে ধৃত কাইয়ুম আলি। সে নাকি বলেছে, টাকা ভরতি ব্যাগটি তাঁর অন্য সঙ্গীরা নিয়ে পালিয়ে গেছে৷

প্ৰসঙ্গত গরৈমারি বাজারে ব্যবসায়ী আবুবক্কর সিদ্দিকির হাৰ্ডওয়ার দোকান আছে৷ গতরাতে গরৈমারি বাজার থেকে ভাউরিয়াভিটায় স্বগৃহে যাওয়ার পথে মহিমারি গ্রামে ডাকাতের দল তাঁকে আগলে ধরে ছুরিকাঘাত করে৷ ঘটনাকে কেন্দ্ৰ করে মহিমারি গ্রামে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়৷ স্থানীয় মানুষ ডাকাতদের পিছু নিয়ে ধাওয়া করে কাইয়ুম আলি নামের একজনকে ধরে বেজায় উত্তম-মধ্যম দেন।
খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে ছুটে যায় গরৈমারি থানার পুলিশ৷ ধৃত ডাকাতকে জনতার হাত থেকে নিজেদের জিম্মায় নিয়ে যায় পুলিশ৷ এদিকে ডাকাতদের আক্ৰমণে আহত ব্যবসায়ী আবুবক্কর সিদ্দিককে গরৈমারি সামূহিক স্বাস্থ্য কেন্দ্ৰে নিয়ে ভরতি করা হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে তাঁকে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top