News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকমঘাটে বিজেপি জনজাতি মোর্চার সাংগঠনিক সভা অনুষ্ঠিত
Image

চাকমঘাটে বিজেপি জনজাতি মোর্চার সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ খোয়াই জেলা জনজাতি মোর্চার এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার তেলিয়ামুড়া চাকমাঘাট কমিউনিটি হল ঘরে  ৷এই জেলা সাংগঠনিক সভাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতি ত্রিপুরা৷ এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা তথা প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়া, এম ডি সি বিদ্যুৎ দেববর্মা, বিজেপি খোয়াই জেলা সম্পাদক বিজন কর, কৃষ্ণপুর বিজেপি মন্ডল সভাপতি তপন নম দাস, পাতাল কন্যা জমাতিয়া সহ অন্যান্যরা৷ এদিনের এই সভায় খোয়াই জেলার বিভিন্ন প্রান্ত থেকে জনজাতি মোর্চার সদস্য সদস্যা, নেতৃত্বরা উপস্থিত ছিলেন৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা তিপ্রামথা দলকে একহাত দেন৷ তিনি বলেন আগামীদিনে বিজেপি দলকে কিভাবে আরও বেশি শক্তিশালী করা যায়, সে ক্ষেত্রে জনজাতি অংশের মানুষকে আরও বেশিকরে যোগদান করানো যায়, সেই উদ্যেশ্যেই এই সভা৷ তিনি আরও বলেন, একমাত্র দল বিজেপি যে নাকি মানুষের জন্য কাজ করে৷  অন্যরা কেবল আন্দোলন নিয়েই ব্যস্ত থাকে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top