News Flash

Image

দুলিয়াজানে বিপুল পরিমাণের ড্ৰাগস উদ্ধার, আটক দুই

দুলিয়াজান (অসম), ১৮ জুলাই (হি.স.) : ডিব্ৰুগড় জেলার অন্তর্গত দুলিয়াজানের ভাদৈ পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের ড্ৰাগস। এর সঙ্গে আটক করা করা হয়েছে দুই মাদক পাচারকারীকে। ধৃত মাদক পাচারকারীকে তিনসুকিয়া জেলার পেঙেরি এলাকার জিতু বরুয়া এবং হিমন্তবিশ্ব বরুয়া বলে পরিচয় পাওয়া গেছে।

জানা গেছে, ডিগবয় থেকে দুলিয়াজানে আসার পথে ভাদৈ পাঁচআলির নগাজান তিনআলির কাছে এএস ২৩ জে ৯৫৯৬ নম্বরের একটি রয়্যাল এনফিল্ড বাইকের গতিরোধ করে পুলিশ জিতু বরুয়া এবং হিমন্তবিশ্ব বরুয়ার হেফাজত থেকে নিষিদ্ধ ড্ৰাগস এবং মাদকদ্রব্য গ্রহণে ব্যবহৃত বেশ কিছু আপত্তিজনক সামগ্ৰী বাজেয়াপ্ত করেছে পুলিশ। উভয়ের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

‘প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগেই ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে’: উত্তর-পূর্বের নেতারা

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগ দিবস…

ByByNews Desk Jun 21, 2026

শিলংয়ে ১,০০০ সেনা ও বায়ুসেনা সদস্যের সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন রাজনাথ সিং

শিলং, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মেঘালয়ের শিলংয়ে ভারতীয় বায়ুসেনার পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দপ্তরে প্রায় ১,০০০…

ByByNews Desk Jun 21, 2026

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top