News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক স্বল্পতা সহ একাধিক সমস্যায় জর্জরিত গোলাঘাটির প্রভাপুর এসবি সুকল
Image

শিক্ষক স্বল্পতা সহ একাধিক সমস্যায় জর্জরিত গোলাঘাটির প্রভাপুর এসবি সুকল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ শিক্ষক স্বল্পতা সহ একাধিক সমস্যায় জর্জরিত এডিসি এলাকার বিদ্যালয়৷ গোলাঘাটি বিধানসভার প্রভাপুর এস বি সুকলে দীর্ঘদিন যাবত একাধিক সমস্যার ফলে বিদ্যালয়ের পঠন-পাঠন সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে৷ এই বিদ্যালয়ে প্রাথমিক বিভাগ এবং দুপুর বিভাগে সর্বমোট শিক্ষক রয়েছেন পাঁচজন তার মধ্যে প্রাথমিক বিভাগে চারজন এবং দুপুর বিভাগে মাত্র একজন শিক্ষক৷ সকাল দুপুর মিলিয়ে বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রী সংখ্যা ৬৪ জন৷ শিক্ষক স্বল্পতার কারণে দেখা গেছে দুটি ক্লাসের ছাত্র-ছাত্রীদের নিয়ে একত্রিত করে ক্লাস করানো হচ্ছে৷ বিদ্যালয়ে রয়েছে বেঞ্চের সমস্যা, রয়েছে সৌচালয়ের সমস্যা৷ সব মিলিয়ে এই প্রভাপুর এস বি সুকলে পঠন পাঠন ব্যাহত হচ্ছে৷ বিদ্যালয়ের দালান ঘরগুলো অনেক বছর আগের পুরনো, সেই দালান গুলির মেয়াদ অনেক দিন আগেই শেষ হয়ে গেছে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে৷ প্রভাপুর এস বি সুকলের শিক্ষাব্যবস্থার হাল এতটাই তলানিতে গিয়ে পৌঁছেছে যা বর্তমানে প্রত্যক্ষ না করলে বিশ্বাস করা বড় দায়৷ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা  জানিয়েছে শিক্ষক স্বল্পতার কারণে তাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে৷৷ বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীরা বেন্স না থাকার কারণে মাটিতে বসেই শিক্ষা লাভ করতে হচ্ছে৷ বিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি জম্পুইজলা বিদ্যালয়ে পরিদর্শকের কাছেও জানানো হয়েছিল, বিদ্যালয় পরিদর্শকের পক্ষ থেকে বিষয়টি বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্বর্তন কর্তৃপক্ষের কাছে জানানোর পরেও শিক্ষা দপ্তর এই প্রভাপুর এস বি সুকলের সমস্যা গুলি সমাধানে কোন উদ্যোগ গ্রহণ করছে না৷ তাই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষকদের দাবি সরকার যেন খুব দ্রুত প্রভাপুর এস বি সুকলের সমস্যা গুলি সমাধানে কোন পদক্ষেপ গ্রহণ করে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top