News Flash

  • Home
  • খেলা
  • তেলিয়ামুড়ায় টি-টোয়েন্টি ক্রিকেটে প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব চ্যাম্পিয়ন
Image

তেলিয়ামুড়ায় টি-টোয়েন্টি ক্রিকেটে প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই।।তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পরিচালিত  সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়নের শিরোপা দখল করলো প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব।সোমবার ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নেতাজি স্মৃতি সংঘ। শুরুটা প্রোগ্ৰেসিভ ইয়ুথ ক্লাবের তেমন ভালো না হলেও নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে বিনিময়ে ১৫০ রান তুলতে সক্ষম হয় দল। দলের পক্ষে ব্যাট হাতে সর্বাধিক সফল ব্যাটসম্যান হলেন রাকেশ দাস।তিনি২৩ বলে ৫৯ রান ও মিন্টু দেবনাথ ৪১ বলে ৪৪ রান করেন। বল হাতে নেতাজি স্মৃতি সংঘের সফল‌ বোলার হলেন অঙ্কুর দেবনাথ। সে  ৪টি উইকেট  অভিজিৎ ৩টি উইকেট নিতে সক্ষম হয়। জবাবে খেলতে নেমে নেতাজি স্মৃতি সংঘ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রানই তুলতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বাধিক সফল ব্যাটসম্যান হলেন শুভম ঘোষ। শুভম ২৭ বলে ৪০ রান তুলতে সক্ষম হলেও দলের অন্যান্য তাবর তাবর ব্যাটসম্যান’রা তাকে সঙ্গ দিতে ব্যার্থ থাকে। বল হাতে প্রোগ্ৰেসিভ ইয়ুথ ক্লাবের পক্ষে সফল বোলার কেশব দাস, রাকেশ দাস ও অর্জুন দাস।তারা  প্রত্যেকেই ২ করে উইকেট ভাঙ্গে বিপক্ষের । সুবাদে ১৩ রানে জয় লাভ করে শিরোপা দখল করলো প্রোগ্ৰেসিভ ইয়ুথ ক্লাব।ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন বিধায়িকা কল্যাণী রায়। পুরস্কার পেয়ে খুশি হলেন প্রত্যেক ক্রিকেটারই।  তবে মাঠে ম্যাচ শেষে নেতাজি স্মৃতি সংঘের ক্রিকেটাররা উশৃংখল আচরণ করলেন। যা মোটেও শোভনীয় নয় রাজ্য ক্রিকেটের জন্য। এককথায় ফাইনালটা কলঙ্কিত হয়ে রইলো তাদের এই আচরণের জন্য।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top