News Flash

  • Home
  • দেশ
  • জেডি (এস)-কে কখনই নিজেদের অংশ মনে করেনি বিরোধীরা : কুমারস্বামী; ইঙ্গিতপূর্ণ মন্তব্য শিবকুমারের
Image

জেডি (এস)-কে কখনই নিজেদের অংশ মনে করেনি বিরোধীরা : কুমারস্বামী; ইঙ্গিতপূর্ণ মন্তব্য শিবকুমারের

বেঙ্গালুরু, ১৭ জুলাই (হি.স.): বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলা বিরোধীদের বৈঠক আমন্ত্রণ না পাওয়ায় আক্ষেপ ও হতাশা ব্যক্ত করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জেডি (এস) নেতা এইচ ডি কুমারস্বামী। সোমবার কুমারস্বামী বলেছেন, “জেডি (এস)-কে কখনই নিজেদের অংশ মনে করেনি বিরোধীরা।” কুমারস্বামীর এই মন্তব্যের প্রেক্ষিতে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। তিনি বলেছেন, “তিনি যদি সত্যিই বিজেপির বিরুদ্ধে লড়তে আগ্রহী, তাহলে আমরা তা নিয়ে আলোচনা করব।”

পাটনায় বিরোধীদের বৈঠক আমন্ত্রণ পায়নি এইচ ডি দেবেগৌড়ার দল জেডি (এস)। বেঙ্গালুরুর বৈঠকেও তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি। এরই প্রেক্ষিতে সোমবার কুমারস্বামী বলেছেন, “বিরোধীরা কখনই জেডি (এস)-কে তাঁদের অংশ বলে মনে করেনি। তাই, জেডি (এস) কোনও মহাগঠনবন্ধনের দল হওয়ার প্রশ্নই আসে না।” এনডিএ থেকে কী আমন্ত্রণ পেয়েছেন, এই প্রশ্নের উত্তরে কুমারস্বামী বলেছেন, “এনডিএ আমাদের দলকে কোনও বৈঠকের জন্য আমন্ত্রণ জানায়নি।”

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top