News Flash

  • Home
  • দেশ
  • মাদক চোরাচালান অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য হুমকির পাশাপাশি জাতীয় নিরাপত্তার জন্যও ঝুঁকি : অমিত শাহ
Image

মাদক চোরাচালান অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য হুমকির পাশাপাশি জাতীয় নিরাপত্তার জন্যও ঝুঁকি : অমিত শাহ

নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): মাদক চোরাচালান শুধুমাত্র দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য ঝুঁকি নয়, জাতীয় নিরাপত্তার জন্যও ঝুঁকি। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ভারতে মাদক চোরাচালানের সমস্যা মোকাবিলা করার জন্য, একটি সম্পূর্ণ সরকারি দৃষ্টিভঙ্গি জরুরিভাবে প্রয়োজন। সোমবার দিল্লিতে মাদক চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি আঞ্চলিক সম্মেলনে পৌরহিত্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এই সম্মেলনে অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার মাদকমুক্ত ভারত গড়তে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকমুক্ত ভারতের লক্ষ্য অর্জনে রাজ্য সরকার এবং সংস্থাগুলিকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সম্মেলনে তিনি আরও বলেছেন, “আমি সমস্ত মুখ্যমন্ত্রী এবং উপ-রাজ্যপালকে এই পদক্ষেপটি সমস্ত রাজ্যে কার্যকর করার জন্য অনুরোধ করছি…এই লড়াইয়ে জয়ের সবচেয়ে বড় পদক্ষেপ হল সর্বাধিক সচেতনতা তৈরি করা। যতক্ষণ না পর্যন্ত আমরা যুব সমাজের মধ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা ছড়াব, ততক্ষণ আমরা এই লড়াইয়ে জিততে পারব না।”

Releated Posts

অ্যাপ-ভিত্তিক ক্যাবে মহিলাদের নিরাপত্তায় নতুন নির্দেশিকা জারি করল জাতীয় মহিলা কমিশন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা ব্যবহারকারী মহিলাদের নিরাপত্তা জোরদার করতে সোমবার একগুচ্ছ নির্দেশিকা জারি করল জাতীয়…

ByByNews Desk Oct 5, 2026

সংস্কৃত বিশ্বকে পথ দেখাতে পারে, অযোধ্যা সভ্যতার চেতনা: রাজনাথ সিং

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): সংস্কৃত ভারতের জ্ঞান ও বিজ্ঞানকে উচ্চতায় পৌঁছে দিয়েছে এবং এখনও এই ভাষার বিশ্বকে পথ…

ByByNews Desk Oct 5, 2026

বহিরাগত হুমকির জন্য প্রশিক্ষণ, এই হামলা ছিল ভিতর থেকেই: স্মিত মাচ্ছরের প্রাক্তন সহকর্মী

মুম্বই, ৫ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাই বিমানের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের প্রাক্তন সহকর্মী টিনা গোস্বামী বলেছেন, সহ-পাইলটের হামলার মুখে…

ByByNews Desk Oct 5, 2026

মমতার চিকিৎসা রিপোর্ট প্রকাশ্যে আসার ঘটনায় ৩ চিকিৎসককে আইনি নোটিস

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিকিৎসা রিপোর্ট প্রকাশ্যে আসার ঘটনায় রোগী-চিকিৎসক গোপনীয়তা লঙ্ঘনের…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top