News Flash

  • Home
  • প্রধান খবর
  • যমুনার জলস্তর নামছে, ভারী বৃষ্টি না হলে পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে : কেজরিওয়াল
Image

যমুনার জলস্তর নামছে, ভারী বৃষ্টি না হলে পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে : কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): দিল্লিতে যমুনার জলস্তর ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং ভারী বৃষ্টিপাত না হলে পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে। জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির বেশ কিছু অংশ এখনও জলমগ্ন থাকায় জনগণকে জলাবদ্ধ এলাকা এড়িয়ে যাওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। দিল্লির শান্তি ভানে যমুনার জলে শিশুদের খেলার একটি ভিডিও ট্যাগ করে কেজরিওয়াল জানান, “আমি সবাইকে এসব এড়িয়ে যাওয়ার অনুরোধ করছি। এটি মারাত্মক হতে পারে।” মুখ্যমন্ত্রী আরও জানান, ওয়াজিরাবাদ এবং চন্দ্রওয়ালের জল শোধনাগারগুলি রবিবারের মধ্যে আবার কাজ শুরু করবে। তিনি জানান, “যমুনার জলস্তর ধীরে ধীরে কমছে। আর ভারী বৃষ্টি না হলে পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে। ওয়াজিরাবাদ এবং চন্দ্রওয়াল ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে জল সরানো হচ্ছে। পরে মেশিনগুলি শুকানো হবে। আগামীকালের মধ্যে দুটি প্ল্যান্টই চালু করা হবে।”

দিল্লির মন্ত্রী অতিশীও জানিয়েছেন, যমুনার জলস্তর ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং ১২ ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। উল্লেখ্য, শুক্রবার রাত এগারোটা নাগাদ যমুনার জলস্তর রেকর্ড করা হয় ২০৭.৯৮ মিটার, তবে শনিবার সকালে যমুনার জলস্তর ধীরে ধীরে কমতে থাকে বলে দাবি করে প্রশাসন। শনিবার সকাল ৯টা নাগাদ যমুনার জলস্তর হ্রাস পেয়ে ২০৭.৫৩ মিটারে পৌঁছয়।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top