News Flash

  • Home
  • দেশ
  • তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায় সিবিআই
Image

তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায় সিবিআই

কলকাতা, ১৫ জুলাই (হি. স.) : গরু পাচারের টাকায় আরও বহু কোটি টাকার সম্পত্তি কিনেছেন অনুব্রত। সিবিআই-এর হাতে তথ্য এসেছে। এবার সেই বিষয়ে তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায় সিবিআই আধিকারিকরা।

এর মধ্যে আছে চালকল, পেট্রোল পাম্প, প্রচুর বাস্তুজমি। বহুমূল্য বাস্তু জমির রেজিষ্ট্রেশন করা হয়েছে নগদ টাকায়, অনুব্রত ঘনিষ্ঠদের নামে এই সব বিষয় সম্পত্তি রয়েছে দাবি সিবিআই সূত্রের।
প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে অনুব্রতর শুনানি ছিল আসানসোল বিশেষ সিবিআই আদালতে। কিন্তু তিহাড় জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন করতে পারেননি আইনজীবীরা। তবে এসবের মাঝেই অনুব্রত মণ্ডলের আরও কালো টাকার হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সিবিআই ইতিমধ্যেই আদালতকে জানিয়েছে, বীরভূমে একটি পেট্রল পাম্প অনুব্রতের কন্যা সুকন্যা মণ্ডল এবং তৃণমূল নেতার ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েনের নামে রয়েছে। তাছাড়া একটি কনস্ট্রাকশন কোম্পানিতেও প্রচুর নগদ টাকা জমা পড়েছে। সেই কোম্পানির মালিক আবার অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের শ্যালক।

নতুন একটি চালকলের খোঁজ পেয়েছে সিবিআই। এই চালকলের সঙ্গে আবার অনুব্রতর চালকলের আর্থিক লেনদেন হয়েছে বলে সিবিআই-এর হাতে খবর এসেছে। বেশ কিছু জমির সন্ধান পেয়েছেন তদন্তকারীরা, যেগুলির হাতবদল হয়েছে একাধিকবার। সেই বিষয়টিও খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। তদন্তকারীদের দাবি, সব মিলিয়ে সে সব জমির মূল্য ৫০ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। ওই জমিগুলোর রেজিস্ট্রি হয়েছ নগদ টাকায়। আর এসবের ভিত্তিতেই তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায় সিবিআই।

Releated Posts

হাইওয়ে প্রকল্পের ১৮৭ কোটি টাকা তছরুপের অভিযোগ, রিলায়েন্স ইনফ্রার বিরুদ্ধে মামলা ইডির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): হাইওয়ে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ১৮৭ কোটি টাকা অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে অনিল আম্বানি…

ByByNews Desk Aug 9, 2026

বাংলায় মানবপাচারের চেষ্টা রুখল এসএসবি, উদ্ধার নাবালিকা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা রুখে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযানে ১৭…

ByByNews Desk Aug 9, 2026

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top