ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই।। দৃঢ়তাপূর্ণ ব্যাটিং দক্ষিণাঞ্চলের। লক্ষ্য রয়েছে বড় স্কোর গডার। কতটুক সফল হবে তা এই মুহূর্তে হলফ করে বলা যাচ্ছে না। তবে চেষ্টার কোনও রকম ত্রুটি রাখছে না দক্ষিণাঞ্চল। ধীরেসুস্থে ব্যাট করে প্রথম দিনে রানের গড় ২.৮ রাখতে সক্ষম হয়েছে। ১৯ বারের চ্যাম্পিয়ন পশ্চিমাঞ্চলের সামনে এই প্রায় দুইশত রানের টার্গেট তেমন প্রভাব পড়বে না বলেই মনে হয়। প্রতিকূল পরিস্থিতির কারণে প্রথম দিনে ৯০ ওভার খেলাও সম্ভব হয়নি। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দলীপ ট্রফির ফাইনাল ম্যাচে পশ্চিমাঞ্চল টস জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয় দক্ষিণাঞ্চলকে আমন্ত্রণ জানায় ব্যাটিং এর জন্য। দিনভর ৬৫ ওভার খেলা সম্ভব হয়েছে। ইতোমধ্যে দক্ষিণাঞ্চল ৭ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। ওপেনার আর সমর্থ সাত রানে আউট হলেও মৈয়াঙ্ক আগরওয়ালের চল্লিশ রান, অধিনায়ক হনুমা বিহারীর ৬৩ রান উল্লেখযোগ্য। টেল এন্ডার ব্যাটসম্যানরা তেমন রান সংগ্রহে সক্ষম হয়নি। ওয়াশিংটন সুন্দর নয় রানে এবং ভ্যাশাক ৫ রানে উইকেটে রয়েছে। পশ্চিমাঞ্চলের বোলার নাগোয়াশ ওয়ালা, টি গজা, শ্যামস মুলানি প্রত্যেকে দুটি করে এবং এ শেঠ একটি উইকেট পেয়েছে। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিন।

দলীপ ট্রফির ফাইনালে দৃঢ়তাপূর্ণ ব্যাট চালিয়ে বড় স্কোরের লক্ষ্যে দক্ষিণাঞ্চল
Tags:
Releated Posts
গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া
গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…


















