News Flash

  • Home
  • বিদেশ
  • নেপালের প্রধানমন্ত্রীর স্ত্রী সীতা প্রয়াত, শোক ও সমবেদনা জ্ঞাপন মোদীর
Image

নেপালের প্রধানমন্ত্রীর স্ত্রী সীতা প্রয়াত, শোক ও সমবেদনা জ্ঞাপন মোদীর

কাঠমান্ডু ও নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.) : প্রয়াত হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল-এর স্ত্রী সীতা দাহাল। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সীতাদেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। সীতা দাহাল, যিনি কমিউনিস্ট পার্টি অফ নেপালের উপদেষ্টাও, বুধবার সকালে থাপাথালির নরভিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনাবসান হয়েছে তাঁর।

দীর্ঘদিন ধরে পারকিনসনিজম, ডায়াবেটিস মেলিটাস-২ এবং হাইপারটেনশন-সহ প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পালসিতে ভুগছিলেন নেপালের প্রধানমন্ত্রীর স্ত্রী সীতাদেবী। বুধবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ যুবরাজ শর্মা জানিয়েছেন, বুধবার সকাল ৮টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন সীতা দাহাল। অনেক চেষ্টা করা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি, সকাল ৮.৩৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নেপালের প্রধানমন্ত্রীর স্ত্রীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দুপুরে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, “শ্রীমতি সীতা দাহালের মৃত্যুতে দুঃখিত। আমি প্রধানমন্ত্রীকে আমার আন্তরিক সমবেদনা প্রকাশ করছি এবং বিদেহী আত্মার চির শান্তি কামনা করচি। ওম শান্তি।”

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top