News Flash

  • Home
  • প্রধান খবর
  • বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড; ফুঁসছে মন্দাকিনী ও অলকানন্দা, স্থগিত কেদারনাথ যাত্রা
Image

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড; ফুঁসছে মন্দাকিনী ও অলকানন্দা, স্থগিত কেদারনাথ যাত্রা

দেহরাদুন, ১২ জুলাই (হি.স.): টানা বৃষ্টিতে জেরবার দেবভূমি উত্তরাখণ্ড। সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে ক্রমশ। এই পরিস্থিতিতে কেদারনাথ যাত্রা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। বুধবার একথা জানিয়ে দেওয়া হয়। ক্রমাগত খারাপ আবহাওয়া ও নিরাপত্তার কথা মাথায় রেখেই জেলা প্রশাসন সোনপ্রয়াগ ও গৌরীকুন্ডে পুণ্যার্থীদের থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃষ্টির কারণে ইতিমধ্যেই ৪টি রাজ্য সড়ক এবং ১০টি জাতীয় সড়ক ধ্বংসাবশেষের কারণে বন্ধ রয়েছে। ভারী বর্ষণের কারণে মন্দাকিনী ও অলকানন্দা নদীতে বিপদসীমার ওপরে বইছে জল।

বুধবার সকালে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরাখণ্ডে টানা ভারী বৃষ্টির কারণে কেদারনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছে। তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা প্রশাসন তাঁদের সোনপ্রয়াগ ও গৌরীকুণ্ডে আটকে দিয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণেই কেদারনাথ যাত্রা ব্যাহত হয়েছে। ধ্বংসাবশেষের কারণে ৪টি রাজ্য সড়ক এবং ১০টি জাতীয় সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে। ফুঁসছে মন্দাকিনী ও অলকানন্দা নদী।

Releated Posts

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026

নিট প্রশ্নফাঁস আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের হয়রানির অভিযোগ সিজেপির, নতুন আন্দোলনের হুঁশিয়ারি

জয়পুর, ২৮ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের রাজস্থান পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ তুলেছে…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top