News Flash

Image

সীমিত লেইট ফাইন দিয়ে যানবাহনের ফিটনেস সার্টিফিকেট পুনর্নবীকরণের সুবিধা


করিমগঞ্জ (অসম) ১১ জুলাই (হি.স.) : রাজ্যের পরিবহন বিভাগ থেকে সীমিত লেইট ফাইন দিয়ে যানবাহনের ফিটনেস সার্টিফিকেট পুনর্নবীকরণ বা রিনিউয়ালের সুবিধা প্রদান করা হয়েছে। করিমগঞ্জের ভারপ্রাপ্ত জেলা পরিবহন আধিকারিক সাহাব উদ্দিন তাপাদার জানিয়েছেন, রাজ্য সরকারের অধিসূচনা অনুসারে ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিম বা ওটিএস এর মাধ্যমে যানবাহনের ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর রিনিউয়াল বা পুনর্নবীকরণের জন্য প্রতিদিন হিসেবে ন্যূনতম লেইট ফাইন ধার্য করা হয়েছে, যা প্রদান করে যানবাহনের ফিটনেস সার্টিফিকেট পুনর্নবীকরণ করা যাবে। এতে তিন চাকার যানবাহনের জন্য দৈনিক ১০ টাকা, বাণিজ্যিক ট্রাক্টর দৈনিক ১৫ টাকা, চার চাকার যানবাহন দৈনিক ২০ টাকা এবং ভারী বাণিজ্যিক যান, মালবাহী যান এবং অন্যান্য যানবাহন ২৫ টাকা করে লেইট ফাইন ধার্য করা হয়েছে। এই প্রকল্পের অধীনে যানবাহন মালিকদের সুবিধা গ্রহণের জন্য আগামী দুই মাস অর্থাৎ ১৫ সেপ্টেম্বরের মধ্যে www.parivahan.gov.in এই ওয়েবসাইটে অনলাইন যোগে আবেদন করতে হবে। যানবাহন মালিকরা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার থেকেও এতে আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

Releated Posts

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026

উলফা-আই-তে যোগ দিতে যাওয়ার অভিযোগ, অসমে যুবক আটক

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেনডেন্ট (উলফা-আই)-এ যোগ দিতে নাগাল্যান্ডের মোন জেলার…

ByByNews Desk Sep 24, 2026

ডিমাসা ভাষা সংরক্ষণ ও উন্নয়নে অসমে দুই সদস্যের মন্ত্রীগোষ্ঠী গঠন

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ডিমাসা ভাষার সংরক্ষণ, প্রসার ও উন্নয়ন সংক্রান্ত সুপারিশগুলি খতিয়ে দেখতে অসম সরকার দুই সদস্যের…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top