করিমগঞ্জ (অসম) ১১ জুলাই (হি.স.) : রাজ্যের পরিবহন বিভাগ থেকে সীমিত লেইট ফাইন দিয়ে যানবাহনের ফিটনেস সার্টিফিকেট পুনর্নবীকরণ বা রিনিউয়ালের সুবিধা প্রদান করা হয়েছে। করিমগঞ্জের ভারপ্রাপ্ত জেলা পরিবহন আধিকারিক সাহাব উদ্দিন তাপাদার জানিয়েছেন, রাজ্য সরকারের অধিসূচনা অনুসারে ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিম বা ওটিএস এর মাধ্যমে যানবাহনের ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর রিনিউয়াল বা পুনর্নবীকরণের জন্য প্রতিদিন হিসেবে ন্যূনতম লেইট ফাইন ধার্য করা হয়েছে, যা প্রদান করে যানবাহনের ফিটনেস সার্টিফিকেট পুনর্নবীকরণ করা যাবে। এতে তিন চাকার যানবাহনের জন্য দৈনিক ১০ টাকা, বাণিজ্যিক ট্রাক্টর দৈনিক ১৫ টাকা, চার চাকার যানবাহন দৈনিক ২০ টাকা এবং ভারী বাণিজ্যিক যান, মালবাহী যান এবং অন্যান্য যানবাহন ২৫ টাকা করে লেইট ফাইন ধার্য করা হয়েছে। এই প্রকল্পের অধীনে যানবাহন মালিকদের সুবিধা গ্রহণের জন্য আগামী দুই মাস অর্থাৎ ১৫ সেপ্টেম্বরের মধ্যে www.parivahan.gov.in এই ওয়েবসাইটে অনলাইন যোগে আবেদন করতে হবে। যানবাহন মালিকরা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার থেকেও এতে আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

সীমিত লেইট ফাইন দিয়ে যানবাহনের ফিটনেস সার্টিফিকেট পুনর্নবীকরণের সুবিধা
Tags:
Releated Posts
মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার
ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…
অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে
গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…
শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের
আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…
অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…


















