News Flash

  • Home
  • বাণিজ্য
  • ছন্দে ফিরল শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সূচক
Image

ছন্দে ফিরল শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সূচক


মুম্বই, ১১ জুলাই (হি. স.) : ছন্দে ফিরল শেয়ার বাজার। মঙ্গলবার সকাল থেকেই ঊর্ধ্বমুখী ছিল শেয়ার বাজারের সূচক। ২৭৩.৬৭ পয়েন্ট উঠে সেনসেক্স থামল ৬৫,৬১৭.৮৪ পয়েন্টে। ৮৩.৫০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে নিফটি শেষ করল ১৯,৪৩৯.৪০ পয়েন্টে।

এদিন দুপুর ১২টা নাগাদ সেনসেক্স পৌঁছয় দিনের সর্বোচ্চ সূচক ৬৫,৮৭০.৫৯ পয়েন্টে। এ দিনের সর্বনিম্ন সূচক ছিল ৬৫,৫১৭.৫৭ পয়েন্ট। বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) এ দিন সবচেয়ে বেশি লাভের তালিকায় থাকা সেক্টরগুলির মধ্যে রয়েছে টেলিকম, ক্যাপিটাল গুড্সা, ইন্ডাস্ট্রিয়াল্‌স। এর মধ্যে টেলিকম সেক্টরের লাভের পরিমাণ ২.০৫ শতাংশ, ক্যাপিটাল গুড্‌সের লাভের অঙ্ক ১.৭৯ শতাংশ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসইতে এই তালিকায় রয়েছে নিফটি অটো, স্মলক্যাপ ১০০, এফএমসিজি। অন্য দিকে, এদিন বিএসইতে সর্বোচ্চ ক্ষতির মুখে পড়েছে মেটাল, ব্যাঙ্কেক্স, ফিন্যান্স। এনএসইতে ০.৪৪ শতাংশ ক্ষতির ফলে এই তালিকায় সবার উপরে নিফটি ফিন্যান্সিয়াল সার্ভিসেস। এই সেক্টরের পরেই রয়েছে ব্যাঙ্ক, মেটাল, সরকারি ব্যাঙ্ক।

সংস্থাগুলির তালিকায় মঙ্গলবার সেনসেক্সে ২.৪৮ শতাংশ লাভ করে সবার উপরে শেষ করেছে সান ফার্মা। প্রথম পাঁচে সান ফার্মা ছাড়াও রয়েছে মারুতি সুজ়ুকি, টাটা মোটরস, নেসলে ইন্ডিয়া, আইটিসি। এই সব সংস্থারই লাভের পরিমাণ দেড় শতাংশের বেশি। অন্যদিকে এই দিন সেনসেক্সে ক্ষতিগ্রস্ত হওয়া সংস্থাগুলির তালিকায় সবার উপরে রয়েছে বজাজ ফিন্যান্স, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচসিএল টেক, স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি। বজাজ ফিন্যান্স এবং অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষতির পরিমাণ ১ শতাংশেরও বেশি।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top