News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওডিশায় আগুন-আতঙ্ক বিবেক এক্সপ্রেসে; আতঙ্কে যাত্রীরা, কেউ হতাহত হননি
Image

ওডিশায় আগুন-আতঙ্ক বিবেক এক্সপ্রেসে; আতঙ্কে যাত্রীরা, কেউ হতাহত হননি


বেরহামপুর, ১১ জুলাই (হি.স.): গলগল করে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়াল ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসে। মঙ্গলবার ওডিশার বেরহামপুর স্টেশনে কাছে ধোঁয়া বেরোতে থাকে ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসে। ট্রেনের একটি কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়, সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেওয়া হয় এবং যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

এই ঘটনার জেরে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। দ্রুততার সঙ্গে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হননি। রেলের অফিসার বসন্ত কুমার সতপতি বলেছেন, “ধোঁয়া কোনও দুর্ঘটনার কারণে নির্গত হয়নি বরং ব্রেক বাইন্ডিংয়ের জন্য। একটি বস্তা একটি কোচের চাকায় আটকে গিয়েছিল। আমরা চাকা থেকে বস্তা সরিয়ে নিয়েছি এবং অগ্নি নির্বাপক যন্ত্রও ব্যবহার করেছি। ট্রেনটি প্রায় ১৫-৩০ মিনিটের জন্য থামে। বেরহামপুর স্টেশনে ট্রেনটি পুঙ্খানুপুঙ্খ চেক করা হবে।”

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top