News Flash

Image

মমতার মামারবাড়ির পাড়ায় জিতলেন বিজেপি

বীরভূম, ১১ জুলাই (হি. স.) : তৃণমূলের নবজোয়ার যাত্রায় বীরভূমে এসেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি এখানে কুশুম্বা গ্রামে এসে দাদুর সঙ্গে দেখা করেন৷ প্রায় ১০ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিষেক৷ সাক্ষাৎ হয় নাতি-দাদুর।

এই গ্রামে মামারবাড়িতেই মুখ্যমন্ত্রী বড়ো হয়েছেন। মামা নিহার মুখোপাধ্যায় ও মামী পম্পা মুখোপাধ্যায় রয়েছেন গ্রামের এই বাড়িতে৷ তবে তৃণমূল নেত্রীর মামা অনিল মুখোপাধ্যায় অসুস্থ৷ বীরভূম সফরে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর দাদুকে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথা জানিয়েছিলেন৷

রামপুরহাট ১ নম্বর ব্লকের কুশুম্বা গ্রামে পঞ্চায়েত নির্বাচনের তিনটি আসনের মধ্যে দু’টিতে জয়ী বিজেপি প্রার্থীরা ৷ এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামারবাড়ি ৷ এখানে তিনটির মধ্যে দু’টি আসনে জয়লাভ করলেন বিজেপির দুই প্রার্থীরা ৷ উল্লেখ্য, জেলার দাপুটে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এবারের পঞ্চায়েত ভোটে নেই ৷ তিনি ও তাঁর কন্যা এখন তিহাড় জেলে বন্দি ৷

দলের নেতাকর্মীদের অনেকের আশা ছিল অন্তত মামামবাড়ি অভিষেকের মুখ রাখতে পারবে। এই অঞ্চলের তিনটির মধ্যে একটি মাত্র আসনে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী। এই পঞ্চায়েতের ৩১ নম্বর বুথে জয়ী বিজেপি প্রার্থী অর্চনা হাজরা৷ তাঁর কাছে পরাজিত হলেন তৃণমূলের প্রার্থী সাথী লেট ৷ এই গ্রামে ৩২ নম্বর বুথেও জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী গঙ্গাধর হাজরা। তাঁর কাছে পরাজিত হয়েছেন তৃণমূলের গৌতম লেট। তবে ২৯ নম্বর বুথে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আদিত্য দত্ত।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top