News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগ থেকে ডায়রিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করতে তৎপরতা শুরু
Image

করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগ থেকে ডায়রিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করতে তৎপরতা শুরু


ডায়রিয়া সম্পর্কে গণসচেতনতা গড়ে তুলতে সতর্কীকরণ অডিও বার্তা সম্বলিত ভ্যানের সূচনা।

করিমগঞ্জ (অসম) ১১ জুলাই (হি.স.) : বর্ষাকালে এবং বৃষ্টির পরে, দূষিত জলের কারণে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি মাথায় রেখে করিমগঞ্জে ডায়রিয়া নিয়ন্ত্রণ পক্ষের কার্যসূচী শুরু করা হয়েছে। এই অভিযান চলাকালীন, আশা কর্মীরা ঘরে ঘরে গিয়ে পরীক্ষা করবে। এতে স্বাস্থ্যকর্মীরা ডায়রিয়ায় আক্রান্ত হলে প্রতিটি শিশুকে ওআরএস সরবরাহ করবে। ওআরএস ছাড়াও ডায়রিয়ায় আক্রান্ত শিশুকে জিঙ্কের প্যাকেটও দেওয়া হবে। এতে সোমবার করিমগঞ্জের স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডা. রাজীব বরুয়া, সিএম অ্যান্ড এইচও (সিডি) ডা. রঞ্জিত বৈদ্য, এনএইচএমের ডিপিএম হানিফ মোহম্মদ কৌসর আলম, ডিএমই সুমন চৌধুরী এবং দেবজিৎ দে এনভিবিডিসিপি কনসালটেন্টের উপস্থিতিতে এই অভিযানের সূচনা করা হয়।

ডায়রিয়ার সম্পর্কে গণসচেতনতা গড়ে তুলতে জেলা শাসক কার্যালয় প্রাঙ্গন থেকে ডায়রিয়া থেকে রক্ষা পাওয়ার সতর্কীকরণ অডিও বার্তা সম্বলিত একটি ভ্যানের সূচনা করা হয়। এদিন করিমগঞ্জ আরবান এলাকার আশা এবং এএনএমরা এতে উপস্থিত ছিলেন। স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডাঃ রাজীব বরুয়া এতে জানান, শুধুমাত্র ওআরএস এবং জিঙ্ক দেওয়া এই অভিযানের উদ্দেশ্য নয়। এতে আশা কর্মীরা ডায়রিয়া প্রতিরোধ ও ব্যবস্থাপনা সম্পর্কে সম্প্রদায়কে শিক্ষিত করতে হবে। তারা মা এবং এবং পরিবারের সদস্যদেরকে ওআরএস প্রস্তুত করার পদ্ধতিও শেখাবে। উল্লেখ্য, অভিযান চলবে ৯ আগস্ট পর্যন্ত।

Releated Posts

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top