News Flash

  • Home
  • দিনের খবর
  • বিক্ষোভ, বিজেপি-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র এগরায়
Image

বিক্ষোভ, বিজেপি-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র এগরায়

পূর্ব মেদিনীপুর, ১০ জুলাই (হি. স.) : তৃণমূলের বিরুদ্ধে স্ট্রংরুম দখলের অভিযোগ তুলে প্রতিবাদে বিক্ষোভ দেখাল বিজেপি। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিজেপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। সোমবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় পূর্ব মেদিনীপুরের এগরা দু’নম্বর ব্লকের বালিঘাই হাইস্কুল চত্বর।

ভোটের পর এগরা দু’নম্বর ব্লকের বালিঘাই হাইস্কুলে স্ট্রংরুম তৈরি করা হয়। ওই স্ট্রংরুমেই রাখা রয়েছে ব্যালট। বিজেপির অভিযোগ, রবিবার গভীর রাতে তৃণমূল কর্মীরা স্ট্রংরুমে ঢোকে। স্ট্রংরুমে ঢুকে তৃণমূল ব্যালট বাক্সে কারচুপি করছে বলেও অভিযোগ। সেই ব্যবস্থা পুলিশই করে দেয় বলেই অভিযোগ। বিজেপি কর্মীদের দাবি, তাঁদের স্ট্রংরুমে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।

এগরা দু’নম্বর ব্লকের বালিঘাই হাইস্কুলে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে আরও বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। এতে বেশ কয়েকজন ঊর্দিধারী অল্পবিস্তর জখম হন। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে লাঠি চালায় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। স্ট্রংরুমে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top