News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুপ্রিম কোর্টে নিয়োগ মামলায় রক্ষাকবচ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image

সুপ্রিম কোর্টে নিয়োগ মামলায় রক্ষাকবচ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ১০ জুলাই (হি. স.) : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার শুনানিতে এই মামলায় রক্ষাকবচ পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

যে কোনও সময়ে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, সিবিআই। তবে প্রয়োজনে কলকাতা হাই কোর্টে নতুন করে আবেদন করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় জরিমানা দিতে হবে না তাঁকে।

সোমবার সুপ্রিম কোর্টে কুন্তলের চিঠি সংক্রান্ত অভিষেকের মামলার শুনানি ছিল। সেখানেই শীর্ষ আদালত জানিয়ে দেয়, এ ব্যাপারে কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তাতে কোনও রকম হস্তক্ষেপ করবে না তারা। কারণ, কোনও রকম হস্তক্ষেপ মামলায় বাধা হয়ে দেখা দিতে পারে।

নিয়োগ মামলায় গ্রেফতার তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে সিবিআই এবং ইডি জেরা করতে পারবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চ। একই সঙ্গে অভিষেককে ২৫ লক্ষ টাকার জরিমানাও করেছিলেন তিনি।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। ইতিমধ্যেই এই মামলার এক দফা শুনানি হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। আগের শুনানিতে আদালত বলেছিল, অভিষেককে জেরা করতে পারবে সিবিআই। সোমবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল সিবিআইয়ের মতোই ইডিও চাইলে নিয়োগ মামলায় অভিষেককে জেরা করতে পারবে।

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top