News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দ্বারিকাপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত ভবঘুরে
Image

দ্বারিকাপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত ভবঘুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমায়  ট্রাফিক ব্যবস্থা ভগ্ণপ্রায় অবস্থায় এসে দাঁড়িয়েছে৷  প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনা তেলিয়ামুড়া মহকুমায় এখন নিত্য নৈমত্তিক ঘটনায় পরিণত হয়েছে৷ অতি সম্প্রতি শুধুমাত্র যান দুর্ঘটনায় একাধিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ও উৎকন্ঠা দেখা দিয়েছে৷ শনিবার সন্ধ্যায় খোয়াই তেলিয়ামুড়া সড়কের কল্যাণপুর থানাধীন  দ্বারিকাপুর গ্রামে মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর জখম এক ভবঘুরে ব্যক্তি৷ আহত ব্যক্তির নাম শ্যামল শীল (৫৫)৷ প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী এদিন সন্ধা নাগাদ একটি দ্রুতগামী মারুতি গাড়ি খোয়াই অভিমুখে যাওয়ার পথে দৌড়াতে থাকা ভবঘুরেকে ধাক্কা দেয়৷ সাথে সাথেই ভবঘুরে রক্তাক্ত হয়ে গুরুতর অবস্থায় রাস্তায় গড়াগড়ি খায়৷ শেষে দুর্ঘটনাগ্রস্ত মারুতি গাড়ির চালক ও যাত্রীরা মিলে আহত ব্যক্তিকে কল্যাণপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে৷ কিন্তু প্রয়োজনীয় নিকটাত্মীয় বা সহৃদয় কোন ব্যক্তিবর্গ এগিয়ে এনে আসায় গুরুতর আহত ব্যক্তিকে কল্যাণপুর হাসপাতালে চিকিৎসাধীন রাখতে হয়৷ ঘটনায় মারুতি গাড়ি সহ চালক মিঠুন দাসকে কল্যাণপুর থানার পুলিশ আটক করে৷

Releated Posts

বিদ্যুৎ আইন সংশোধনী বিল বাতিলের দাবিতে সরব ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন

আগরতলা, ২৫ আগস্ট: ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে কর্মরত গ্রুপ-সি ও গ্রুপ-ডি সহ বিভিন্ন স্তরের কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

ট্রেড লাইসেন্স ছাড়াই মাইক্রোফাইন্যান্স ব্যবসার অভিযোগ, বিশালগড়ে সংস্থার কার্যালয়ে তালা

বিশালগড়, ২৫ আগস্ট: ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ব্যবসা পরিচালনার অভিযোগে বিশালগড়ের আমবাগান এলাকায় একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক সংকট মেটাতে টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবি এটিটিএ-র

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে চরম শিক্ষক সংকট দেখা দিলেও একদিকে শূন্যপদ বাতিল করা হচ্ছে এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

চুড়াইবাড়ি থানায় এবিভিপির ঘেরাও-বিক্ষোভ, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

চুড়াইবাড়ি, ২৫ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে চুড়াইবাড়ি স্কুলে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনার…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top