News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অগ্ণিকান্ড থেকে অল্পতে রক্ষা জিবি হাসপাতালের ডায়লসিস বিভাগের
Image

অগ্ণিকান্ড থেকে অল্পতে রক্ষা জিবি হাসপাতালের ডায়লসিস বিভাগের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷   শনিবার বড় ধরনের অগ্ণিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে জিবি হাসপাতালের ডায়ালিসিসি বিভাগ৷ এক বছরের মধ্যে এটি দ্বিতীয় অগ্ণিকান্ডের ঘটনা৷ বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্ণিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের কর্মী থেকে শুরু করে ডায়ালিসিস করাতে আসা রোগী ও তাদের পরিবারের লোকজনদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ হাসপাতালের মত গুরুত্বপূর্ণ স্থানে এভাবে পরপর শর্ট সার্কিট হওয়ার ঘটনার জন্য নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা না করা এবং বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কার না করাকেই দায়ী করেছেন অনেকে৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, আচমকা শনিবার জিবি হাসপাতালের ডায়ালিসিস বিভাগে অগ্ণিকাণ্ড ঘটে! তবে সচেতন থাকায় অল্পপেতে
বড়সড় অঘটন থেকে রক্ষা পেল হাসপাতাল৷জিবি হাসপাতালে ডায়ালিসিস বিভাগে জলের পাম্পের মধ্যে হঠাৎ করে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরটিতে৷৷সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মীরা বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কুঞ্জবন দমকল কর্মীদের খবর দেয়৷৷  ঘটনাস্থলে ছুটে আসে দমকলের কর্মীরা এবং কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে৷৷ দমকলের এক কর্মী জানান যে সময় অগ্ণিকাণ্ডের ঘটনাটি ঘটে পাশেই একটি রুমেই চলছিল রোগীদের ডায়ালোসিস৷৷ যদি দমকলের কর্মীরা সঠিক সময় ঘটনাস্থলে না আসতো তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল৷৷ আগুনের খবর ছড়িয়ে পড়তেই রোগীর পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণের ভয়ে সবাই হাসপাতালে বাইরে চলে আসে৷৷ আজ থেকে এক বছর আগে একই ধরনের অগ্ণিকাণ্ড সংঘটিত হয়েছিল ডায়ালিসিস ওয়ার্ডে৷৷ আজকে অগ্ণিকাণ্ড ঘটনা দ্বিতীয়বার৷ বারবার একই ধরনের অগ্ণিকাণ্ডের ঘটনা ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ণ উঠেছে৷

Releated Posts

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…

ByByReshmi Debnath Jun 15, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…

ByByReshmi Debnath Jun 15, 2026

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026
Scroll to Top