News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি ভাবে  স্বচ্ছ গ্রামের স্বীকৃতি না পেয়েও স্বচ্ছ গ্রাম কুকি বস্তি
Image

সরকারি ভাবে  স্বচ্ছ গ্রামের স্বীকৃতি না পেয়েও স্বচ্ছ গ্রাম কুকি বস্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷   সরকারি ভাবে  স্বচ্ছ গ্রামের স্বীকৃতি না পেয়েও স্বচ্ছ গ্রাম কুকি বস্তি৷ গ্রামের বাসিন্দারা নিজেদের উদ্যোগে গ্রামকে স্বচ্ছ রাখার জন্য ব্যবস্থা গ্রহন করে চলেছে বিগত কয়েক বছর আগে থেকেই৷ এলাকায় প্রবেশ করলেই স্বচ্ছতা চোখে পরে৷ তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীন হাওয়াইবাড়ি পঞ্চায়েত এর অন্তর্ভুক্ত কুকি বস্তি৷ আসাম আগরতলা জাতীয় সড়কের পাশ দিয়ে কয়েকশ মিটার পথ অতিক্রম করলেই নজরে আসে গ্রামের বাসিন্দাদের সচেতনতার চিত্র৷ গ্রামের মানুষ নিজেদের উদ্যোগে রাস্তার দু পাশে ছোট ছোট ডাস্টবিন সুন্দর ভাবে সাজিয়ে রেখেদিয়েছে৷ যাতে করে পথে চলাফেরা করার সময় মানুষ এর ব্যবহার করতে পারেন৷ ফলে রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্ন থাকে৷ পাশের অন্য রাস্তা থেকে এই কুকি বস্তি গ্রামে প্রবেশ করতেই তফাৎ টা যে কোন মানুষই উপলব্ধি করতে পারবে৷ সরকারি ভাবে এই গ্রামের স্বচ্ছতার কোন উদ্যোগের অপেক্ষায় নাথেকেও নিজেরা ইচ্ছে করলেই  তা করা সম্ভব, এর উদাহরণ কুকি বস্তি৷ অন্যদিকে যে গ্রামকে স্বচ্ছ গ্রাম হিসেবে স্বীকৃত ধরা হয় সে সকল গ্রামের চাইতে তুলনামূলক ভাবে অনেকটা সুন্দর বলাযায় কুকি বস্তিকে৷ এলাকার বাদিন্দারা চাইছেন সরকার যেন এই গ্রামকে স্বচ্ছ গ্রাম হিসাবে ঘোষনা করেন৷ সরকার থেকে অন্যান্য সুযোগ সুবিধা সাধারণত দেওয়া হয়৷ ইতিমধ্যে রাবার চাষের জন্য চারা এবং আনুসাংগীক সহযোগিতাও করা হয়েছে৷ এখন  আগামী দিনে সরকারি ভাবে গ্রামের স্বচ্ছতা রক্ষার  কোন পদক্ষেপের মাধ্যমে ওই গ্রামকে আরও সুন্দর করে তুলতে গ্রামবাসিরা ইচ্ছা প্রকাশ করেন৷ তারা চাইছে স্থানীয় প্রশাসন এই উদ্যোগ গ্রহন করুক, এই প্রত্যাশায় রয়েছেন গ্রামবাসিরা৷

Releated Posts

বিদ্যুৎ আইন সংশোধনী বিল বাতিলের দাবিতে সরব ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন

আগরতলা, ২৫ আগস্ট: ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে কর্মরত গ্রুপ-সি ও গ্রুপ-ডি সহ বিভিন্ন স্তরের কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

ট্রেড লাইসেন্স ছাড়াই মাইক্রোফাইন্যান্স ব্যবসার অভিযোগ, বিশালগড়ে সংস্থার কার্যালয়ে তালা

বিশালগড়, ২৫ আগস্ট: ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ব্যবসা পরিচালনার অভিযোগে বিশালগড়ের আমবাগান এলাকায় একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক সংকট মেটাতে টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবি এটিটিএ-র

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে চরম শিক্ষক সংকট দেখা দিলেও একদিকে শূন্যপদ বাতিল করা হচ্ছে এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

চুড়াইবাড়ি থানায় এবিভিপির ঘেরাও-বিক্ষোভ, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

চুড়াইবাড়ি, ২৫ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে চুড়াইবাড়ি স্কুলে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনার…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top