News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমবাসায় বিএমএস নেতা বহিষ্কার দুর্নীতির অভিযোগে
Image

আমবাসায় বিএমএস নেতা বহিষ্কার দুর্নীতির অভিযোগে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷  দুর্নীতিতে জর্জরিত শাসক দল সমর্থিত বি এম এস -এর যুগ্ম সম্পাদক সন্তোষ দে৷ এই ধরনের দুর্নীতির জন্য তাকে বহিষ্কার করল বি এম এস এর ধলাই জেলা কমিটি৷ শনিবার বিজেপির ধলাই জেলা কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সন্তোষ দে -কে অনির্দিষ্টকালের জন্য বিএমএস থেকে বহিষ্কার করা হয়৷
জানা যায় সন্তোষ দে অনেক দুর্নীতিতে যুক্ত৷ ২০২৩ বিধানসভা নির্বাচনের সময় বিজেপি থেকে গাড়ি নেওয়া হয়েছিল বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানের জন্য, বিজেপির নেতৃত্ব গাড়িগুলির ভাড়া দিয়ে দিলেও সন্তোষ দে গাড়ি চালকদের ভাড়া দেয়নি৷ এ বিষয় নিয়ে সন্তোষ দে -কে পার্টির তরফ থেকে অনেকবার বলা হলেও তিনি কর্নপাত করেননি দলীয় নির্দেশ৷ এমনকি এখন পর্যন্ত গাড়ির শ্রমিকদের বকেয়া ভাড়া রয়ে গেছে৷ বিভিন্ন আর্থিক আর্থিক দুর্নীতিতে যুক্ত থাকায় অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হলো সন্তোষকে এবং সন্তোষের সাথে থাকা শ্যামল দেবনাথ ও শৈলেন পাল তাদেরকেও বহিষ্কার করা হয়৷ এদিকে শুক্রবার বাস জীপ চালক সংঘের একটি কমিটি গঠন করে সন্তোষ এবং তার দলবল৷ এই কমিটি ও অবৈধ বলে জানান বি এম এস এর নেতৃত্ব৷ এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বি এম এস এর ধলাই জেলার সভাপতি শান্তি দেববর্মা, জেলা সম্পাদক বিকাশ দাস, সদস্য নারায়ন দেবনাথ সহ অন্যান্য৷

Releated Posts

বিদ্যুৎ আইন সংশোধনী বিল বাতিলের দাবিতে সরব ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন

আগরতলা, ২৫ আগস্ট: ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে কর্মরত গ্রুপ-সি ও গ্রুপ-ডি সহ বিভিন্ন স্তরের কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

ট্রেড লাইসেন্স ছাড়াই মাইক্রোফাইন্যান্স ব্যবসার অভিযোগ, বিশালগড়ে সংস্থার কার্যালয়ে তালা

বিশালগড়, ২৫ আগস্ট: ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ব্যবসা পরিচালনার অভিযোগে বিশালগড়ের আমবাগান এলাকায় একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক সংকট মেটাতে টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবি এটিটিএ-র

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে চরম শিক্ষক সংকট দেখা দিলেও একদিকে শূন্যপদ বাতিল করা হচ্ছে এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

চুড়াইবাড়ি থানায় এবিভিপির ঘেরাও-বিক্ষোভ, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

চুড়াইবাড়ি, ২৫ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে চুড়াইবাড়ি স্কুলে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনার…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top