News Flash

  • Home
  • প্রধান খবর
  • জিন্দে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৮ জনের, গুরুতর জখম আরও ১২
Image

জিন্দে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৮ জনের, গুরুতর জখম আরও ১২

জিন্দ, ৮ জুলাই (হি. স.) : হরিয়ানার জিন্দে যাত্রীবোঝাই একটি বাস ও একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে ৮ জনের। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও ১২ জন। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে হরিয়ানার জিন্দ জেলার বিবিপুর গ্রামের কাছে। বাসের সঙ্গে ক্রুজার গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জন। আহতদের মধ্যে বাসটির চালক ও কন্ড্রাক্টর রয়েছেন। এই দুর্ঘটনায় ক্রুজৈর গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। নিহতদের মধ্যে বাস ও গাড়ির আরোহীরা রয়েছেন।
জিন্দে হাইওয়ের উপর বাস ও ক্রুজার গাড়ির সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে যান ডিএসপি রোহতাস ধুল। যুদ্ধকালীন তৎপরতায় ৬টি অ্যাম্বুলেন্সে করে দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জিন্দ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তিনি। আহত ১২ জনের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন।

অন্যদিকে, ঝাড়খণ্ডের দ্বারভাঙায় কালী মন্দির দর্শন করে ফেরার পথে যাত্রীবাহী একটি ছোট গাড়ি কুয়োয় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। হাজারিবাগ জেলায় ৩৩ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, এসইউভি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরবাইকে ধাক্কা মারে। তারপর হাইওয়ের পাশে খোলা মুখ কুয়োয় পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুয়ো থেকে ওই গাড়ির যাত্রীদের নিথর দেহ উদ্ধার করে।

Releated Posts

ধার সড়ক দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬, গণদাহ সম্পন্ন

ভোপাল/ধার, ৩০ এপ্রিল (আইএএনএস): মধ্যপ্রদেশের ধার জেলা-র মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। আহত আরও চার…

ByByNews Desk Apr 30, 2026

হাসপাতালের দেওয়াল ধস: ঘটনাস্থল পরিদর্শনে লোকায়ুক্ত, স্বতঃপ্রণোদিত তদন্তের নির্দেশ

বেঙ্গালুরু, ৩০ এপ্রিল (আইএএনএস): কর্নাটকের কর্নাটক লোকায়ুক্ত বিচারপতি বি.এস. পাটিল বৃহস্পতিবার বোয়ারিং হাসপাতালের প্রাচীর ধসের ঘটনাস্থল পরিদর্শন করে…

ByByNews Desk Apr 30, 2026

লেহ-এ পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বুদ্ধের পবিত্র অবশেষের আন্তর্জাতিক প্রদর্শনীতে যোগ দেবেন অমিত শাহ

শ্রীনগর, ৩০ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার লেহ-এ পৌঁছেছেন। তিনি ভগবান বুদ্ধের পবিত্র অবশেষের প্রথম আন্তর্জাতিক…

ByByNews Desk Apr 30, 2026

তৃণমূল ফিরলে ৬ মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা: ফিরহাদ হাকিম

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় এলে আগামী ৬ মে নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top