News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের অশান্ত দিনহাটা; বিজেপির তিন কর্মী গুলিবিদ্ধ, অভিযুক্ত তৃণমূল কংগ্রেস
Image

ফের অশান্ত দিনহাটা; বিজেপির তিন কর্মী গুলিবিদ্ধ, অভিযুক্ত তৃণমূল কংগ্রেস

কোচবিহার, ৭ জুলাই (হি.স.): আবারও অশান্ত হয়ে উঠল কোচবিহার জেলার দিনহাটা। বৃহস্পতিবার রাতে দিনহাটায় তিন বিজেপি কর্মীকে গুলি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় জখম হয়েছেন আরও এক বিজেপি কর্মী। দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালমাটি এলাকায় ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। হামলা চালানোর ঘটনার সঙ্গে জড়িত এক দুষ্কৃতীকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত আনুমানিক দশটা নাগাদ স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা প্রচার শেষে বিজেপি প্রার্থী রাজু বর্মণের বাড়ির বাইরে বসেছিলেন। ঠিক সেই সময় এক দল দুষ্কৃতী বাইকে করে এসে আচমকা হামলা চালায়। বিজেপি কর্মীদের লক্ষ্য করে পর পর বোমা এবং গুলি ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে চার জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী। ৪ জনকেই উদ্ধার করে দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে অর্জুন ও মিলনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কোচবিহারে স্থানান্তরিত করা হয়েছে। অন্য দিকে, চন্দ্রকান্ত এবং নারায়ণকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top