News Flash

  • Home
  • খেলা
  • যুগ্ম-সচিবকে সচিবের দায়িত্ব : টিএফএর কর্মকান্ডে আবারও চিঠি এগিয়ে চলো-র
Image

যুগ্ম-সচিবকে সচিবের দায়িত্ব : টিএফএর কর্মকান্ডে আবারও চিঠি এগিয়ে চলো-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই।। টিএফএ-র সাম্প্রতিক কর্মকাণ্ডে এগিয়ে চলো সংঘের যুক্তিপূর্ণ চিঠির কোন প্রভাব পড়েনি। যে উদ্দেশ্যে চিঠি লেখা হয়েছিল, সেই যুগ্ম সচিব পার্থসারথি গুপ্ত-ই সচিবের অবর্তমানে অ্যাকটিং সচিব হিসেবে কার্যভার চালিয়ে যাচ্ছেন। স্বাভাবিক কারণে এগিয়ে চলো সংঘ তাদের প্রদেয় চিঠির প্রত্যুত্তর পেয়ে সন্তোষ প্রকাশ করতে পারেনি। উপরন্ত আজ, বৃহস্পতিবার পুনরায় এক চিঠি পাঠিয়ে বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করে অবিলম্বে যুক্তিসঙ্গত কারণে পার্থসারথি গুপ্তকে অ্যাক্টিং সচিব থেকে সরিয়ে অন্য কোন যুগ্ম সচিব (কৃষ্ণপদ সরকার কে) সচিবের দায়িত্ব দিতে আর্জি জানিয়েছেন। আবারও এগিয়ে চলো সংঘের পক্ষ থেকে সচিব সুমন্ত গুপ্ত চিঠিতে সেই টিএফএ পরিচালিত ২০২২ সালের প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ঘিরে বিচারাধীন বিষয়ের কথার উত্থাপন করে “বাদী- বিবাদী একই ব্যক্তি” বিষয় সংক্রান্ত পুনরায় যুক্তিপূর্ণ কারণ উল্লেখ করেছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top