News Flash

Image

করিমগঞ্জের দোহা‌লিয়ায় সেগুন কাঠ সহ গ্ৰেফতার দুই অরণ্য–দস্যু

পাথারকা‌ন্দি (অসম), ৫ জুলাই (হি.স.) : মঙ্গলবার গ‌ভীর রা‌তে করিমগঞ্জ ফরেস্ট ডিভিশনের অন্তর্গত দোহা‌লিয়ায় বনজ সম্পদ সেগুন কাঠ সহ ধরা পড়েছে দুই অরণ্য–দস্যু।

আজ বুধবার দোহা‌লিয়া রেঞ্জ ফ‌রেস্ট অফিসার প্রণব ক‌লিতা জানান, গোপন তথ্যের ভি‌ত্তিতে গতকাল গভীর রা‌তে সলগইয়ের বিট অভিসার আব্দুল হা‌সিব লস্কর, ফ‌রেস্টার প্রদীপ বা‌রই, সর‌জিৎ দাস, বনকর্মী দি‌লোয়ার হুসেন এবং বন সুরক্ষা বা‌হিনী, বাজা‌রিছড়া থানার পু‌লিশ ও আধাসাম‌রিক বা‌হিনীর এক‌টি দল প্রথ‌মে হানা দেয় ডেঙ্গারবন্দ গ্রাম পঞ্চায়েত (জি‌পি)-এর খা‌সিয়ারগুল গ্রা‌মে। সেখানে থে‌কে চেরাই সেগুন কাঠ সহ আটক করা হয় জনৈক রামলাল ভরের ছেলে শম্ভু ভর (৪০)-‌কে।

এর পর বন বিভা‌গের দল‌ পেঁচারঘাট গ্রা‌মে হানা দি‌য়ে প্রয়াত অম্বিকা বৈদ্যের বছর ৪০-এর ছেলে রঞ্জিত বৈদ্য‌কে আটক ক‌রে। ধৃত‌দের বা‌ড়ি থে‌কে প্রায় ৩০ সিএফ‌টি চেরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত ক‌রে‌ছেন তাঁরা, জানান রেঞ্জ ফ‌রেস্ট অফিসার প্রণব ক‌লিতা।

রা‌তে কাঠ সহ দুই জঙ্গল–দস্যুকে দোহা‌লিয়া রে‌ঞ্জে আট‌কে রে‌খে জিজ্ঞাসাবাদ চালা‌নো হয়। জেরায় ধৃতরা তাদের বিরুদ্ধে অভিযোগ স্বীকার করে এ ধরনের অপকর্মে আরও কয়েকজন জ‌ড়িত ব‌লে জা‌নি‌য়ে‌ছে। রেঞ্জার জানান, বা‌কি‌দের ধর‌তে বন বিভা‌গের অভিযান অব্যাাহত থাক‌বে।

আজ ধৃত‌দের করিমগঞ্জের বিচারবিভাগীয় আদাল‌তে তোলা হ‌য়। আদাল‌তের নি‌র্দেশে তা‌দের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Releated Posts

শিলচর পুরনিগমের প্রথম নির্বাচনের প্রস্তুতি শুরু, ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা তৈরির সূচি প্রকাশ

গুয়াহাটি, ১২ জুন : অসম রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) প্রথম নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top