News Flash

  • Home
  • প্রধান খবর
  • সমশেরগঞ্জে কংগ্রেস কর্মীর উপর গুলি চালানোর অভিযোগে ধৃত দুই অভিযুক্ত
Image

সমশেরগঞ্জে কংগ্রেস কর্মীর উপর গুলি চালানোর অভিযোগে ধৃত দুই অভিযুক্ত

বহরমপুর, ৫ জুলাই (হি. স.): মুর্শিদাবাদ জেলার সমশেরগঞ্জ থানার অন্তর্গত তিনপাকুরিয়া-বাবুপুর এলাকায় কংগ্রেস কর্মীর উপর গুলি চালানোর অভিযোগে বুধবার সকালে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আহত কংগ্রেস কর্মীর নাম আরিফ শেখ । অভিযুক্তদের নাম হাসিবুর শেখ ও আকবর শেখ।

প্রসঙ্গত, গত রবিবার রাতে তিনপাকুরিয়া-বাবুপুর এলাকার জেলা পরিষদের চার নম্বর পঞ্চায়েত আসনের নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন কংগ্রেস প্রার্থী আনারুল হক বিপ্লব। সেই সময়ে তাকে লক্ষ্য করে গুলি করা হলেও তিনি পালিয়ে গিয়ে অল্পের জন্য রক্ষা পায়। গুলিটি আরিফ শেখ নামে ১৮ বছর বয়সী এক যুবকের পেটে লাগে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে সে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার আহত যুবকের মা ওয়াহিদা বিবি সমশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর তদন্তে জড়িত পুলিশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর বুধবার দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top