News Flash

Image

ড্রেনের জলে বাড়ি থৈথৈ, প্রশাসন নির্বিকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷  নরসিংগড় পঞ্চায়েত অফিসের পিছনে নরসিংগড় পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দা সুভাষ বিশ্বাস এর বাড়ির সঙ্গেই রয়েছে একটি জলের বিশাল ড্রেন৷ দীর্ঘ দিন ধরে ড্রেনটি পরিষ্কার না করার ফলে বন্ধ হয়ে যায় প্রায় কয়েক বছর ধরে৷ এর কারণে সুভাষ বিশ্বাসের পরিবার প্রতি বছর বৃষ্টির দিনে বন্যায় ক্ষতির সম্মুখীন হন৷ সুভাষ বিশ্বাস পঞ্চায়েতে জানতে চাইলে পঞ্চায়েত বলে বাজেট হলেও কাজ করানোর লোক পায়নি৷ এ নিয়ে প্রাক্তন বিজেপি বিধায়ককে জানিয়েও কাজ হয়নি৷ মঙ্গলবার রাতের বৃষ্টিতে উনার ঘরে হাঁটু জল হয়৷ বর্তমানেও ড্রেনটির কাজ না হওয়ার কারণে উনার ঘরে জল জমে আছে৷ শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংলিষ্ট দপ্তর,পঞ্চায়েত,স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে কাতর আবেদন জানান উনাকে এই অবস্থা থেকে মুক্ত হতে সাহায্য করতে৷
যদি রেগার মাধ্যমে রাস্তার কাজ, পুকুর খনন, আর ফিশারির মাধ্যমে কৃষি জমির কাজ করতে পারে তাহলে কেনো পঞ্চায়েত এই ড্রেনটি করতে পারছেনা৷ বাজেট থাকা সত্বেও পঞ্চায়েত কাজের লোক পায়না তা কি করে সম্ভব৷  অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top