News Flash

Image

শিলচর ফ্যামিলি কোর্টে চতুর্থ শ্রেণির পদে প্রত্যাখ্যান তালিকা প্রকাশিত

শিলচর (অসম), ৫ জুলাই (হি.স.) : কাছাড়ের শিলচর ফ্যামিলি কোর্টের প্রধান বিচারপতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত পয়লা মার্চ জারিকৃত শিলচর পরিবার আদালতে, অর্থাৎ ফ্যামিলি কোর্টে গ্রেড-ফোর (পিয়ন) পদে নিযুক্তির জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, এতে ৩৪৬ জব প্রার্থীর আবেদনের প্রত্যাখ্যান তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রত্যাখ্যানের কারণ কাছাড় বিচার বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে (https://cacharjudiciary.gov.in/) সংশ্লিষ্ট সকলকে তথ্য জানার জন্য প্রকাশিত হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট প্রার্থীরা আগামী ১৯ জুলাই বা তার আগে ফ্যামিলি কোর্টের প্রধান বিচারপতির কাছে আপত্তি (যদি থাকে) দাখিল করতে পারেন। ওই তারিখের পর কোনও আপত্তি গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ফ্যামিলি কোর্টের প্রধান বিচারপতি।

Releated Posts

শিলচর পুরনিগমের প্রথম নির্বাচনের প্রস্তুতি শুরু, ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা তৈরির সূচি প্রকাশ

গুয়াহাটি, ১২ জুন : অসম রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) প্রথম নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top