News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্ব আগরতলা থানার পুলিশ আটক করল তিন চোরকে
Image

পূর্ব আগরতলা থানার পুলিশ আটক করল তিন চোরকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷ বুধবার পূর্ব আগরতলা থানার পুলিশ তিন চোরকে পাকড়াও করতে সক্ষম হয়েছে৷ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে লেপটপ, গাড়ির ব্যাটারি, মোবাইল ফোন,  জলের পাম্প ইত্যাদি৷ এই চোখটা জড়িত অন্যান্যদের আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ শহরের প্রায় সব চুরির সাথে এই  চক্রটি যুক্ত বলে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরন কুমার কে জানিয়েছেন৷
রাজধানী শহরেও চুরি ছিনতাই এর ঘটনা অব্যাহত রয়েছে৷ পুলিশ জালে তুলতে গত বেশ কিছুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ জানা যায় মঙ্গলবার শহরে একটি টমটম থেকে ব্যাটারি চুরি হয়৷ এরই সূত্র ধরে পুলিশ গ্রেপ্তার করেছে তিন চোরকে৷ ধৃতরা হলো আশিস কুমার সাহা, কমল কর ও বাপী দেবনাথ৷ জেলা পুলিশ সুপার স পি কিরন কুমার কে বুধবার সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে জানান গোটা চক্রকে জালে তোলার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে৷

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top