News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অন্তোদয় রেশনকার্ডধারী হওয়ার পরও আবাস যোজনায় ঘর মিলেন একাধির দরিদ্র পরিবারে
Image

অন্তোদয় রেশনকার্ডধারী হওয়ার পরও আবাস যোজনায় ঘর মিলেন একাধির দরিদ্র পরিবারে


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ অন্তোদয় রেশনকার্ডধারী হওয়ার পর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত হতদরিদ্র দুইটি পরিবার৷ ঘটনা কৈলাশহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে৷  গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত গৌরনগর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা অনেষ মালাকার বিগত ৬- থেকে ৭ বৎসর আগে মাছ মারতে গিয়ে বজ্রবিদ্যুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন৷ এর পরও এই অসহায় দরিদ্র পরিবার সরকার থেকে কোন সাহায্য সহযোগিতা পান নি বলে অভিযোগ৷ একান্ত  সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিমেষ মালাকারের স্ত্রী সুষমা মালাকার বলেন আমরা অত্যন্ত দরিদ্র পরিবারের লোক৷ আমার স্বামীর ভয়াবহ বজ্রবিদ্যুতের কারণে  মৃত্যু হয়৷ সরকার থেকে কোন সাহায্য সহযোগিতা পাইনি৷ এমনকি পঞ্চায়েত থেকে আমি বিধবা ভাতা পর্যন্ত পাই নি৷ আমি অন্তোদয় ভুক্ত হওয়ার পরও সরকারি   ঘর পাইনি৷ সুষমা মালাকার  রাজ্যের মুখ্যমন্ত্রীর  কাছে  মানবিক আবেদন করেন সরকার যেন  উনাকে একটি ঘর দেওয়ার ব্যবস্থা করেন৷ একই গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা গনাই মালাকার অত্যন্ত দরিদ্র৷ নদীর তীরে একটি কুঁড়ে ঘরে বসবাস করছেন৷ গনাই মালাকার অত্যন্ত দরিদ্র বিপিএল ভুক্ত হওয়ার পর সরকারী  কোন ঘর ভাগ্যে জটিনি৷গনাই মালাকার মনুনদীতে মৎস্য শিকার  করে সংসার পরিচালনা করেন৷ পঞ্চায়েতে বারবার জানানোর পরও গনাই মালাকারের ভাগ্যে সরকারি ঘর জুটেনি৷ তাই শেষ পর্যন্ত আজ বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সরকারের কাছে মানবিক আবেদন করেন একটি ঘর পাবার জন্য৷

Releated Posts

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top