News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পৃথক স্থানে বিদ্যুতস্পৃষ্টে গুরুতর আহত মহিলা সহ দুজন
Image

পৃথক স্থানে বিদ্যুতস্পৃষ্টে গুরুতর আহত মহিলা সহ দুজন


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ বিদ্যুতের তার ছিড়ে এক বৃদ্ধ মহিলার উপর পড়ে যাওয়ায়  গুরুতর ভাবে আহত হয়েছেন ওই মহিলা৷ বর্তমানে গুরুতর আহত অবস্থায়  ঊনকোটি  জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷  ভগবাননগর সুকল পাড়া এলাকার এলটি লাইনটি দীর্ঘদিন ধরে বিপদজনক অবস্থায় রয়েছে৷ এলাকাবাসী  দফায় দফায় কৈলাশহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে জানানোর পরও সাই কম্পিউটার লিমিটেড সেদিকে কোন কর্ণপাত করেনি৷  লাইন সারাইয়ের ব্যাপারেও কোনো উদ্যোগ না নেওয়ার কারণে এলাকাবাসীরা অনেকবার বিদ্যুৎ অফিসে ধরনা দিলেও কাজের কাজ কিছুই হয়নি৷ যার কারণে আজ এই দুর্ঘটনা ঘটে৷ আজ সকালে ওই এলাকার বাসিন্দা সন্তোষী সূত্রধর বাড়ির কাজ করার সময় হঠাৎই বিদ্যুতের তারটি ছিড়ে ওই মহিলার উপরে পড়ে যায়৷ এতে  ওই মহিলাটি মাটিতে লুটিয়ে পড়েন৷ সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় কৈলাসহর অগ্ণি নির্বাপক দপ্তরে৷ ঘটনা স্থলে তড়িঘড়ি ছুটে যায় কৈলাশহর অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা৷  গুরুতর আহত ওই মহিলাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে৷ বর্তমানে গুরুতর আহত অবস্থায় কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা৷ স্থানীয়রা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাশহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের উপর একরাশ খুব উগড়ে দেন৷ তারা বলেন যদি এই এলাকায় বিদ্যুতের লাইনটি সারাই না করা হয় তাহলে আগামী দিনে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটবে৷ আজ যদি ওই মহিলার মৃত্যু ঘটতো তবে কি এর দায়ভার বহন করত কৈলাশহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেড৷  ঘটনাকে কেন্দ্র করে গোটা ভগবাননগর এলাকায়  উত্তেজনা বিরাজ করছে৷
এদিকে, পোস্ট অফিস  চৌমুহনী এলাকায় ইলেকট্রিক ট্রান্সফরমারের সাথে বিদ্যুৎ সংযোগ হয়ে গুরুতর আহত এক রিকশা শ্রমিক৷৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা৷৷ আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে দেওয়া হয় ওই রিস্কা শ্রমিককে৷৷ এই ঘটনাকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷৷

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top